বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী Nora Fatehi সম্প্রতি ‘সরকে চুনর তেরী সরকে’ গানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন। গানটির দৃশ্য ও উপস্থাপনাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে দীর্ঘ দিন ধরেই সমালোচনা চলছিল। বহু মানুষ গানটিকে অশালীন ও কুরুচিকর বলে দাবি করেন।
এই বিতর্কের প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লিতে National Commission for Women-এর সামনে হাজিরা দেন নোরা। সেখানে তিনি জানান, কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে তিনি নিজের দায়িত্ব স্বীকার করছেন এবং এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
নোরা আরও বলেন, সমাজের প্রতি শিল্পীদের দায়বদ্ধতা থাকা প্রয়োজন। সেই কারণেই তিনি একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেত্রীর ঘোষণা, অনাথ মেয়েদের পড়াশোনার সমস্ত খরচ বহনের দায়িত্ব তিনি নেবেন। তাঁর মতে, সমাজকে ইতিবাচক কিছু ফিরিয়ে দেওয়াই এখন তাঁর অন্যতম লক্ষ্য।
‘কেডি: দ্য ডেভিল’ ছবির এই গান মুক্তির পর থেকেই বিতর্ক তীব্র আকার নেয়। বিশেষ করে নোরার নাচের ভঙ্গি ও গানের উপস্থাপনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে গানটি নিষিদ্ধ করার দাবিও ওঠে বিভিন্ন মহল থেকে।
গানটিতে নোরার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে Sanjay Dutt-কেও। বিতর্কের জেরে জাতীয় মহিলা কমিশন তাঁকেও তলব করে। গত ২৭ এপ্রিল তিনি কমিশনের সামনে হাজিরা দেন। পরে তাঁর আইনজীবী জানান, গানটির ভাষা ও কথার অর্থ সম্পর্কে অভিনেতা অবগত ছিলেন না, কারণ গানটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল যা তিনি বুঝতেন না।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.