Nusrat Jahan: হাসি-আড্ডার ফাঁকেই প্রস্তুতি, নতুন লুকে ধরা দিলেন নুসরত জাহান

Nusrat: ব্যস্ত শ্যুটিং সূচীর মাঝেও প্রাণখোলা মুহূর্ত উপভোগ করতে জানেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। সম্প্রতি তার শেয়ার করা একটি ছবিতে ধরা পড়েছে ঠিক তেমনই এক অন্তরঙ্গ প্রস্তুতির দৃশ্য। ছবিতে দেখা যাচ্ছে, মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে রয়েছেন নুসরত।

সাদা বাথরোব পরে মেকআপ চেয়ারে বসে থাকা অভিনেত্রীর মুখে উজ্জ্বল হাসি যেন গোটা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
ছবিটি থেকে বোঝা যায়, ক্যামেরার সামনে যাওয়ার আগে সাজগোজের ব্যস্ততার মধ্যেও তিনি স্বচ্ছন্দ্য এবং ইতিবাচক মেজাজে রয়েছেন। একদিকে মেকআপ চলছে, অন্যদিকে টিমের সদস্যদের সঙ্গে গল্পে মেতে উঠেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, ‘আমরা তো হাসির ফোয়ারা, এটাই তো আমরা!
একঘেয়েমি? সে আবার কী?’এই অকৃত্রিম মুহূর্তই অনুরাগীদের নজর কেড়েছে। আসলে, নুসরতের ফ্যাশন ও স্টাইল বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এই ছবিতে গ্ল্যামারের আড়ালের বাস্তব প্রস্তুতির একটি সুন্দর দিক উঠে এসেছে।

কারণ, তারকাদের ঝলমলে উপস্থিতির পেছনে যে একটি দক্ষ ও পরিশ্রমী টিম কাজ করে, সেই চিত্রও স্পষ্ট হয়েছে এই ফ্রেমে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর অনুরাগীরা নুসরতের হাসিমাখা মুখের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। প্রত্যেকেই তার প্রাণবন্ত রূপ দেখে মুগ্ধ।

অনেকেই লিখেছেন, তার স্বাভাবিক হাসি এবং প্রাণবন্ত ব্যক্তিত্বই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। কাজের চাপের মাঝেও এমন আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়ায় নুসরতের এই ছবি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক