Nusrat: এই সিজনের সবটাই তার সম্পর্কিত! এমন ক্যাপশন দিয়েই একটি বিশেষ পোস্ট করেছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। যেখানে তাকে আরো একবার সাহসী অবতারে দেখা গিয়েছে। তার এই ছবি দেখার পর জল্পনা অনুরাগীমহলে। তাহলে কি নতুন কোনো প্রোজেক্ট আসতে চলেছে তার?
আমরা সকলেই জানি বর্তমানে নিজের কোনো প্রোজেক্ট, সিনেমা বা অন্যান্য কাজের সমস্ত কথাই সোশ্যাল মিডিয়া ভাগ করে নেন তারকারা। অনুরাগীদের অবগত করেন আগামী কাজের বিষয়ে। সকলেই মনে করছেন হয়তো সেরকমই কিছু আভাস দিয়েছেন অভিনেত্রী। তাই ছবি পোস্ট করেছেন তিনি।
প্রথম দেখায় তাকে মনে হচ্ছে কোনো হলিউড সিনেমার নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে তিনি উপুর শুয়ে রয়েছেন হাতে, একটি ম্যাগাজিন নিয়ে। চোখে কালো চশমা, ঠোঁটে লাল লিপস্টিক। শুয়ে থাকায় উন্মুক্ত হয়েছে বক্ষ বিভাজিকা। সবমিলিয়ে একটি সাহসী আবহ তৈরি করেছিলেন তিনি।
তার চোখের আত্মবিশ্বাস সবথেকে বেশি নজর কেড়েছে অনুরাগীদের। পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন। এছাড়া অনেকে জিজ্ঞেস করছেন কোন মরশুমের কথা বলা হয়েছে। কারণ, তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এবারের মরশুম সবটাই আমাকে নিয়ে।’
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া ভীষণ সক্রিয় এই অভিনেত্রী। বিভিন্ন ছবি, ভিডিও থেকে শুরু করে নানান রকমের পোস্ট করতে দেখা যায় তাকে। বেশিরভাগ সময় নিজের ছবি পোস্ট করে থাকেন তিনি। যার দ্বারা অনুরাগীদের বুঝিয়ে দেন এখনো তিনি তার জৌলুস ছড়িয়ে চলেছেন নিরন্তর।

Sudeshna has been writing entertainment reports since 2021.