Nusrat: সপ্তাহের মধ্যবর্তী সমস্ত ক্লান্তি দূর করে দিলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। কারণ এমন কয়েকটি ছবি পোস্ট করলেন তিনি যা দেখে চোখ কপালে নেটিজেনদের। হয়তো অনেকেই জানেন সময়ের সাথে সাথে এই অভিনেত্রীর লাবণ্য বেড়েই চলেছে। তার বয়স যেন ক্রমাগত কমছে।
একদিকে যেমন নিজের চেহারা মেইন্টেন করেছেন কঠোর হাতে অন্যদিকে মানসিক দিক দিয়েও আরও শক্তিশালী হয়ে চলেছেন তিনি। এদিন যে কয়েকটি ছবি পোস্ট করেছেন সেখানে তাকে ভীষণ খোলামেলা ভাবে দেখা গিয়েছে। পরনে রয়েছে একটি পিচ রঙের পোশাক।
যেখানে উন্মুক্ত হয়েছে তার গোটা পিঠ। এছাড়া শরীরের একাধিক অংশ উন্মুক্ত হয়েছে পোশাকটি পরে। আত্মবিশ্বাসীভাবে পোশাকটি বহন করেছিলেন তা বলাইবাহুল্য। একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। কখনো জুতো হাতে দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো ক্যামেরার দিকে পেছন ঘুরে।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সপ্তাহের মাঝের ক্লান্তি দূর করে দিচ্ছি।’ আদতেও তাই তার এরকম ছবি দেখলে সত্যি ক্লান্তি দূর হয়ে যায় অনুরাগীদের। তাইতো পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তিনি যেন আরো লাস্যময়ী হয়ে চলেছেন সময়ের সাথে।
তবে একইসাথে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। কেউ কেউ তাকে ‘গম চোর’ বলেও উল্লেখ করেছেন। হয়তো অনেকেই জানেন বাংলাদেশে গম পাচার কান্ড নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এছাড়াও ছিল আবাসন নির্মাণের প্রতারণা। ইতিমধ্যে ইডির দপ্তরে হাজির হতে হয়েছিল তাকে।

Sudeshna has been writing entertainment reports since 2021.