Arjun-Ishaa: অভিনয় ছেড়ে এবার রান্নায় মন দিয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun) এবং অভিনেত্রী ইশা সাহা(Ishaa)। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এবার হয়তো আপনি ভাবছেন কী কারণে এমনটা করতে হলো তাদের? এইতো ভালোই অভিনয় করছিলেন সিনেমায়।
আসলে এমনটা তাদের নতুন সিনেমার প্রচারের জন্যই করতে দেখা গিয়েছে। হয়তো অনেকেই জানেন খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাদের নতুন সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’৷ ইতিমধ্যেই তার প্রচার শুরু করেছেন জোরকদমে। বিভিন্ন স্কুল, কলেজ এমনকি বিখ্যাত বিরিয়ানির দোকানেও দেখা গিয়েছে তাদের।
সেরকমই একটি বিরিয়ানির দোকানে হাজির হয়েছিলেন তারা। সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তারা এই বিরিয়ানি দোকানের সম্পর্কে অবগত। তাদের নানান মজাদার ভিডিও উঠে আসে। সেখানে তাদেরও একটি মজাদার ভিডিওতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। শুরুতে দেখা যায় বিরিয়ানি রান্নার পদ্ধতি শিখছেন তারা।
তবে সেখানে এমন সব অদ্ভুত উপকরণের কথা বলা হয়েছে যে রান্না ছেড়ে তারা কিনেই বিরিয়ানি খেতে শুরু করেন। এই ভিডিওটির মাধ্যমে এটাই স্পষ্ট হয়েছে রান্না করে খাওয়ার থেকে কিনে খাওয়া অনেক বেশি সহজ। ভিডিওটি উঠে আসতেই বেশ মজা পেয়েছেন অনুরাগীরা।
উল্লেখযোগ্য, সোনা’দা সিরিজের পরবর্তী সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’। ইতিমধ্যেই এই সিরিজের একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে মূলত ঐতিহাসিক কাহিনীকে আধুনিকভাবে সাজানো হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করছেন আবীর চ্যাটার্জী এবং তার সহকারী হিসেবে রয়েছেন অর্জুন ও ইশা।

Sudeshna has been writing entertainment reports since 2021.