Nusrat: সপ্তাহান্তে পরিবারের সাথে চুটিয়ে মজা নুসরতের, ভাগ করলেন ছবি

Nusrat-Yash: কাজের চাপ কমতেই সপরিবারে সময় কাটাতে ব্যস্ত অভিনেত্রী নুসরত জাহান (Nusrat) এবং অভিনেতা যশ দাশগুপ্ত (Yash)। সম্প্রতি সেই সমস্ত ছবি নিজের সোশ্যাল মিডিয়া ভাগ করে নিয়েছেন তারা। আমরা প্রত্যেকেই জানি সপ্তাহের শেষ দিনগুলি নিজেদের জন্য রাখেন সকলে।

সাধারণ মানুষ হোক বা তারকারা প্রত্যেকেই তাই করে থাকেন। সপ্তাহের শেষ কটা দিন পরিবারের সাথে, আপনজনের সাথে কাটানোর জন্য রাখেন। খাওয়া-দাওয়া, আড্ডা সবমিলিয়ে জমজমাট হয়ে ওঠে। এদিন সেরকমটাই হয়েছে তাদের ক্ষেত্রে। পরিবারের সকলের সাথে আনন্দে মেতে উঠেছিলেন তারা।

ছবি পোস্ট করে নুসরত লিখেছেন, ‘পরিবার..খাবার…মজা… শুভ সপ্তাহান্ত বন্ধুরা!’ দেখা গিয়েছে এই দম্পতি হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন, আবার কখনো পরিবারের সকলের সাথে। শুধু তাই নয় সেখানে তারা কী কী খাবার খেয়েছেন সেগুলিও তুলে ধরেছেন। যা দেখার পর থেকেই তাদের প্রশংসায় ভরিয়েছেন সকলে।

এবং তাদের জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন। এভাবেই যেন তারা হাসিখুশি থাকতে পারেন সারাজীবন সেই আশা করছেন। উল্লেখ্য, অনেক সমালোচনা, কটাক্ষ পেরিয়ে বিয়ে করেছেন নুসরত এবং যশ। তাদের দু’জনেরই আগে বৈবাহিক সম্পর্ক ছিল অন্য মানুষের সাথে। তবে সেখান থেকে বেরিয়ে একসঙ্গে সংসার শুরু করেছেন তারা।

এমনকি বিয়ের আগেই জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। সেই নিয়েও কম জলঘোলা হয়নি। তবে সেসব ভুলে মানুষ তাদের প্রশংসাতেই পঞ্চমুখ থাকেন। কারণ, কাজের পাশাপাশি পরিবারের জন্য সময় দিতে ভোলেন না এই জুটি। যে বিষয়টি তাদের অনেকটাই আকর্ষণীয় করে তোলে সকলের কাছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক