Koushani: বংশের সেরা সন্তান হওয়ার জন্যেই জন্মেছেন কৌশানী, সাহসী মন্তব্য সোশ্যাল মিডিয়ায়

Koushani: তিনি জন্মেছেন তাদের বংশে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য! এমনটাই জানালেন অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani)। একইসাথে পোস্ট করলেন বেশ কিছু গ্ল্যামারাস ছবি। সময়ের সাথে সাথে এই অভিনেত্রীর গ্ল্যামার যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। মাঝেমধ্যেই তার ঝলক আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়।

সেরকমই কিছু ছবি তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যেখানে তাকে একটি লাল রঙের পোশাকে দেখা গিয়েছে। এই পোশাকে রীতিমতো ঝলমল করছিলেন তিনি। তার আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতন। আর সেই আত্মবিশ্বাসের জেরেই তিনি ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার বংশে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্যই জন্মেছি।’

যা দেখা মাত্র বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন তিনি ইতিমধ্যেই শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন তাদের বংশে। কারণ, তার মতন দুর্দান্ত অভিনেত্রী এখনো পর্যন্ত তাদের বংশ কেউ হয়ে ওঠেননি। একইসাথে তার গ্ল্যামার এবং পোশাক নিয়েও অন্যান্য মন্তব্য করেছেন তারা।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন এই অভিনেত্রী। ইতিমধ্যে কাজ করে ফেলেছেন একাধিক সুপারহিট সিনেমায়। লাভ করেছেন বিভিন্ন পুরস্কার, সম্মাননা। যত বেশি দক্ষতা বেড়েছে ততই বেড়েছে আত্মবিশ্বাস। যার ফলে তিনি এমন মন্তব্য করতে পারছেন সোশ্যাল মিডিয়ায়।

অন্যদিকে যদি আমরা কর্মজীবন দেখি তাহলে তাকে এরপর দেখা যাবে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। এর আগে এই সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। এবার তারই দ্বিতীয় ভাগ আসতে চলেছে। যেখানে তিনি ছাড়াও অভিনয় করবেন যীশু সেনগুপ্ত, সোহিনী সরকার প্রমুখ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক