Oindrila: বাংলা ওটিটি দুনিয়ায় ফের ফিরতে চলেছে জনপ্রিয় রহস্য-রোমাঞ্চ সিরিজ ‘শ্বেতকালী’। প্রথম সিজনের সাফল্যের পর এবার আসছে তার দ্বিতীয় অধ্যায় ‘শ্বেতকালী ২’, যা ‘গুহাকালী’ নামেও সামনে আসছে। নতুন সিজনে ফের মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে (Oindrila)।
সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিতে শ্যুটিংয়ের প্রস্তুতিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে, যা ঘিরে দর্শকদের কৌতূহল ইতিমধ্যেই তুঙ্গে। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘শ্বেতকালী’ ছিল ঐন্দ্রিলা সেনের ওটিটি অভিষেক। সানি ঘোষ রায়ের তৈরি ও পরিচালিত সেই রহস্য-থ্রিলার গল্পে ঐন্দ্রিলার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সাহেব ভট্টাচার্য ও সৌরভ চক্রবর্তী।
খারাপানি ম্যানশনের অন্দরমহলে লুকিয়ে থাকা এক শ্বেত কালীমূর্তি এবং তাকে ঘিরে একের পর এক রহস্যই ছিল প্রথম সিজনের মূল আকর্ষণ। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছর ZEE5-এর নতুন বাংলা কনটেন্ট স্লটে আনুষ্ঠানিকভাবে জায়গা পেয়েছে ‘শ্বেতকালী ২’।
আরও পড়ুন,
Dev: বোনের কাছ থেকে রাখী পরলেন দেব, ভাই-বোনের ভালোবাসার মুহূর্ত ধরা পড়লো ছবিতে
এবার ঐন্দ্রিলার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালনার দায়িত্বে ফের রয়েছেন সানি ঘোষ রায়। নতুন সিজনের গল্পে আগের রহস্যের সঙ্গে কতটা যোগ থাকবে, নাকি সম্পূর্ণ নতুন রহস্যের দরজা খুলবে তা এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি।
তবে প্রথম ভাগের জনপ্রিয়তার পর ‘শ্বেতকালী ২’ যে বাংলা ওটিটির অন্যতম প্রতীক্ষিত সিরিজ হয়ে উঠেছে, তা বলাই যায়। এদিন ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘উর্ভি ফিরে এসেছে… কিন্তু আপনি তাকে যেভাবে মনে রেখেছেন, সেভাবে নয়। এক নতুন অবতার, এক নতুন গল্প, আর উন্মোচিত হওয়ার অপেক্ষায় এক নতুন রহস্য। শ্বেতকালী ২, জি5 বাংলা’

Sudeshna has been writing entertainment reports since 2021.