বিয়েবাড়িতে ‘বন্ধু’ সেজেই কোটি টাকার ব্যবসা! এক রিলে আয় কত ওরির?

বলিউডের পার্টি, তারকাদের আড্ডা কিংবা বড় কোনও সামাজিক অনুষ্ঠান— প্রায় সর্বত্রই দেখা যায় ওরি তথা ওরহান অবত্রামণিকে। কিন্তু তিনি ঠিক কী করেন এবং কীভাবে এত জনপ্রিয়তা ও অর্থ উপার্জন করেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আয়ের উৎস সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন তিনি।

ওরির দাবি, বর্তমানে তাঁর আয়ের অন্যতম বড় মাধ্যম হল ব্র্যান্ড প্রচার এবং সোশ্যাল মিডিয়ায় তৈরি করা পেড কনটেন্ট। তিনি জানিয়েছেন, নিজের অনলাইন জনপ্রিয়তাকেই ব্যবসায়িকভাবে কাজে লাগিয়েছেন। তাঁর কথায়, শুধু একটি রিল তৈরি করেই তিনি প্রায় ৭৬ লক্ষ টাকা আয় করেছেন।

সোশ্যাল মিডিয়ায় বিপুল অনুসরণকারী থাকার কারণে বিভিন্ন সংস্থা ও ব্র্যান্ড তাঁদের প্রচারের জন্য ওরির সঙ্গে কাজ করতে আগ্রহী। সেই জনপ্রিয়তার জেরেই তিনি নানা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পান। বিয়ে, জন্মদিন, মধ্যাহ্নভোজ কিংবা নৈশভোজ— ব্যক্তিগত অনুষ্ঠানেও উপস্থিত থাকার জন্য তিনি মোটা অঙ্কের পারিশ্রমিক নেন বলে জানিয়েছেন।

ওরির কথায়, কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি সাধারণত ১৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। শুধু উপস্থিত থাকাই নয়, অনুষ্ঠানে গিয়ে তিনি এমনভাবে সকলের সঙ্গে মিশে যান যেন আয়োজক পরিবারের দীর্ঘদিনের পরিচিত। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, গল্প করা এবং অনুষ্ঠানের অংশ হয়ে ওঠাই তাঁর কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ছবি তোলার নিজস্ব ভঙ্গির জন্যও পরিচিত ওরি। তাঁর মতে, ভারতে বিশেষ ধরনের ‘সিগনেচার পোজ’-এর জন্য তিনি নিজেও একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে পেরেছেন।

তবে এত বিপুল অর্থের হিসাব কে সামলান? এ প্রশ্নের উত্তরে ওরি জানান, তাঁর আর্থিক বিষয়গুলি এখনও পরিবারের সদস্যরাই দেখভাল করেন। বিশেষ করে মা-বাবার উপরই তিনি এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং ভবিষ্যতেও এই অভ্যাস বদলানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ওরির আসল নাম ওরহান অবত্রামণি। যদিও বিনোদন জগতে তিনি ‘ওরি’ নামেই বেশি পরিচিত। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ২৫ লক্ষেরও বেশি। বলিউডের বহু তারকা এবং প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি তাঁকে দেশের অন্যতম আলোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বে পরিণত করেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক