সৈকতের সঙ্গে ‘ভুয়ো বিয়ে’ করে বিতর্কে, এবার সত্যি বিয়ের পথে প্রেরণা? প্রেমিক সার্থকের রোম্যান্টিক প্রস্তাব

Prerana Das: ২০২৫ সালে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সৈকত দে ও প্রেরণা দাসের ‘বিয়ে’র ভিডিও ঘিরে তুমুল চর্চা হয়েছিল। সাত পাকে বাঁধা পড়ার সেই ভিডিও দেখে অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া। পরে অবশ্য জানা যায়, সেটি ছিল নিছক ফটোশুট। বিষয়টি নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল দুই কনটেন্ট ক্রিয়েটরকে। অনেকেই অভিযোগ করেছিলেন, অর্থের জন্য মানুষের আবেগ নিয়ে খেলা হয়েছে।

কনটেন্ট ক্রিয়েটর সৈকত দে ও প্রেরণা দাসের ‘বিয়ে’র ভিডিও ঘিরে তুমুল চর্চা হয়েছিল
২০২৫ সালে কনটেন্ট ক্রিয়েটর সৈকত দে ও প্রেরণা দাসের ‘বিয়ে’র ভিডিও ঘিরে তুমুল চর্চা হয়েছিল

সেই বিতর্কের পর নিজের প্রেমিক সার্থক গুপ্তকে প্রকাশ্যে আনেন প্রেরণা। জানা যায়, এক বন্ধুর মাধ্যমে তাঁদের পরিচয়। পেশায় ব্যবসায়ী সার্থকের একটি রেস্তরাঁও রয়েছে। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে তাঁদের সম্পর্ক প্রেমে গড়ায়। যদিও বিয়ে নিয়ে এতদিন প্রকাশ্যে বিশেষ কিছু জানাননি প্রেরণা।

সম্প্রতি বালিতে ছুটি কাটানোর ছবি পোস্ট করে সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর শুক্রবার সকালে সরাসরি প্রকাশ্যে এল সার্থকের বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্ত। ছবিতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি গাউনে সেজেছেন প্রেরণা। চারপাশ সাদা ফুলে সাজানো। আর তাঁর সামনে হাঁটু মুড়ে আংটি হাতে বসে সার্থক। পটভূমিতে লেখা—‘উইল ইউ ম্যারি মি’। দু’জনের মুখেই তখন আনন্দের ছাপ স্পষ্ট।

Prerana Das
Prerana Das

শুধু প্রস্তাবের মুহূর্ত নয়, একাধিক ব্যক্তিগত ছবিও শেয়ার করেছেন প্রেরণা। কোথাও সমুদ্রের ধারে হাতে হাত রেখে দাঁড়িয়ে যুগল, কোথাও আবার প্রেমিকার কপালে চুমু দিচ্ছেন সার্থক। ছবিতে দেখা গিয়েছে সার্থকের দেওয়া আংটিও।

তবে আগের ‘ভুয়ো বিয়ে’র স্মৃতি এখনও যে নেটিজেনদের মনে টাটকা, তা কমেন্ট দেখলেই স্পষ্ট। কেউ মজা করে লিখেছেন, ‘সরি ফ্রেন্ডস, ইটস প্র্যাঙ্ক।’ আবার কারও প্রশ্ন, ‘আবার কোনও অ্যাড শুট?’ অর্থাৎ এবারও পুরো বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।

Prerana Das
Prerana Das

তবে সেই সংশয়ে জল ঢেলেছেন খোদ প্রেরণা। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, জীবনের এই মুহূর্তগুলি একেবারেই সত্যি এবং তাঁর কাছে অন্যতম সেরা মুহূর্ত। যেভাবে মানুষ স্বপ্ন দেখে, ঠিক সেভাবেই প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।

Prerana Das
Prerana Das

যদিও তাঁদের এনগেজমেন্ট হয়েছে কি না, তা স্পষ্ট করেননি প্রেরণা। বিয়ের তারিখও জানাননি। তবে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন—খুব শিগগিরই এক হবে চার হাত। অর্থাৎ এবার আর কোনও ফটোশুট নয়, বাস্তব জীবনেই কনের সাজে দেখা যেতে পারে প্রেরণাকে। ফলে সৈকতের সঙ্গে ‘ভুয়ো বিয়ে’র বিতর্কের পর সার্থকের সঙ্গে তাঁর সত্যিকারের বিয়ের অপেক্ষায় এখন অনুরাগীরা।

Prerana Das
Prerana Das
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক