Priyanka: ‘তারকাটা’ মানুষদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রিয়াঙ্কা

Priyanka: সমস্ত ‘তারকাটা’ মানুষদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা তুলে ধরলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka)। এবার হয়তো আপনি ভাবতে পারেন হঠাৎ করে এমন কথা কেন বললেন তিনি? আসুন তাহলে বিষয়টা খোলসা করেই বলা যাক। হয়তো অনেকেই জানেন খুব শীঘ্রই আসতে চলেছে তার নতুন কাজ ‘তারকাটা’।

তারই প্রচার চলছে জোরকদমে। এদিন নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। যেখানে দেখা যায় রীতিমতো বস লেডি লুকে হাজির হয়েছেন তিনি। ছবিগুলো পোস্ট করে তুলে ধরেছেন একটি বিশেষ বক্তব্য। লেখেন, “সেই সমস্ত মানুষদের জন্য যারা একদম স্বাভাবিকভাবে তৈরি নন। ‘তারকাটা’ থেকে ‘ভেসে যাই’ গানটি শুনুন।”

আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার নতুন গান। সেটাই দেখার কথা জানিয়েছেন তিনি। পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই এই সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি ছাড়াও এই সিনেমায় কাজ করেছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। ইতিমধ্যে সিনেমাটি নিয়ে নানান সমালোচনা হয়েছে।

কারণ, এর আগে বিক্রম চ্যাটার্জি জানিয়েছিলেন তার প্রোডাকশন হাউস সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছে। যদিও অভিনেতা হিসেবে কাজ করবেন তিনি। তবে সেই বিষয়টি নেহাত মজার ছলেই জানিয়েছিলেন। পরে খোলসা করে জানান অভিনেতা। যার ফলে সমালোচনা হয়েছিল দর্শকমহলে।

অন্যদিকে যদি আমরা প্রিয়াঙ্কা সরকারের জীবন দেখি তাহলে কিছুদিন আগেই ঝড় বয়ে গিয়েছে সেখানে। প্রয়াত হয়েছেন তার স্বামী রাহুল অরুণোদয় ব্যানার্জি। তবে জীবনে থেমে থাকেননি তিনি। ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন নতুন প্রোজেক্টে। যার মধ্যে অন্যতম ‘তারকাটা।’

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক