Prosenjit: পিতৃ দিবসে বিশেষ পোস্ট করলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit)। একইসাথে নিজের বাবা এবং একমাত্র সন্তান তৃষানজিতের সাথে তোলা বিশেষ ছবি ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ২১ শে জুন, রবিবার ছিল পিতৃ দিবস।
এদিন সকল সন্তানদের জীবনে বাবার অবদান ঠিক কতটা তারই উদযাপন করা হয়। যদিও একদিনে এই অসীম অবদানের গুরুত্ব দেওয়া সম্ভব নয়, তবুও সন্তানেরা চেষ্টা করেন একটা দিন বাবার নামে উদযাপন করার। সেরকমটাই করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী।
দুটো ছবি পোস্ট করেছিলেন তিনি। যার একটিতে তিনি দাঁড়িয়ে রয়েছেন তার বাবা বিশ্বজিৎ চ্যাটার্জির পাশে এবং আরেকটিতে ছেলের পাশে। ক্যাপশনে লিখেছেন, “সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, কিন্তু বাবার ভালোবাসা কখনও বদলায় না।আমার নিজের জীবনে আমার বাপি আমাকে যে মূল্যবোধ, শৃঙ্খলা আর মানুষের প্রতি সম্মান করতে শিখিয়েছেন, তা আজও আমার পথচলার শক্তি।
আজ আমি নিজেও একজন বাবা। তাই বুঝতে পারি, সন্তানের জন্য একজন বাবার ভালোবাসা, উদ্বেগ আর নিঃস্বার্থ ত্যাগ কতটা গভীর। এই বিশেষ দিনে আমার বাপিকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর পৃথিবীর সকল বাবাদের জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা।”
যা দেখার পর তাদের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই তাদের ভালোবাসা জানিয়েছেন এই বিশেষ দিনটির জন্য। একইসাথে তাদের সম্পর্ক আরও যাতে সুদৃঢ় হয় সে বিষয়েও শুভকামনা জানিয়েছেন। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন অভিনেতা।

Sudeshna has been writing entertainment reports since 2021.