রণবীর কাপুর(Ranbir Kapoor) ও আলিয়া ভাট(Alia Bhatt)-এর মেয়ে রাহা কাপুর ইতিমধ্যেই বলিউডের অন্যতম জনপ্রিয় স্টারকিড। তাকে ঘিরে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই রাহার ছবি ও ভিডিও ভাইরাল হয়। এবার নাতনিকে নিয়ে মুখ খুললেন দাদু তথা পরিচালক মহেশ ভাট। রাহার বিশেষ একটি গুণে যে তিনি ভীষণ মুগ্ধ, তা জানালেন মহেশ।
TOI-এর সঙ্গে কথোপকথনে রাহা সম্পর্কে বলতে গিয়ে মহেশ ভাট জানান, ছোট্ট রাহার মধ্যে এমন এক ধরনের এনার্জি রয়েছে, যা খুব সহজেই সকলকে তার দিকে আকৃষ্ট করে। তাঁর কথায়, রাহা বাড়িতে এলেই যেন পুরো পরিবেশ বদলে যায়।
মহেশের মতে, রাহার উপস্থিতি এতটাই প্রাণবন্ত যে কয়েক ঘণ্টার মধ্যেই সে পরিবারের সকলের নজরের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এমনকী ভবিষ্যতে জনপ্রিয়তার দিক থেকে রাহা তার বাবা রণবীর কাপুর এবং মা আলিয়া ভাটকেও ছাপিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
‘সে পূজার প্রাণবন্ত রূপ’
রাহার সঙ্গে একটি বিশেষ স্মৃতিও ভাগ করে নিয়েছেন মহেশ ভাট। তিনি জানান, রাহার স্কুলে ‘গ্র্যান্ডপেরেন্টস ডে’ উপলক্ষে তাঁকে এবং নীতু কাপুরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় সোনি রাজদান ইস্তানবুলে ছিলেন। স্কুলের অনুষ্ঠানে নাতনির হাত ধরে হাঁটার সেই মুহূর্ত মহেশের মনে গভীর ছাপ ফেলেছিল। একদিকে তিনি রাহার হাত ধরে ছিলেন, অন্যদিকে নীতু কাপুর। চারপাশে ছিল সাবানের বুদ্বুদ। মহেশের কাছে মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন।
এই স্মৃতি তাঁকে নিজের মেয়ে পূজার শৈশবের দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায়। মহেশ বলেন, রাহার সঙ্গে সেই মুহূর্তে তাঁর মনে হয়েছিল যেন সময় থমকে গিয়েছে। তাঁর চোখে, রাহা যেন পূজারই এক ‘জীবন্ত রূপ’। রণবীর কাপুর ও আলিয়া ভাট ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর, একই বছরের নভেম্বরে তাঁদের কন্যা রাহার জন্ম হয়। মা হওয়ার পর আলিয়া কিছুদিন অভিনয় থেকে বিরতি নিলেও পরবর্তীতে ফের সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েন।

বর্তমানে আলিয়ার হাতে একাধিক বড় প্রজেক্ট রয়েছে। সম্প্রতি তাঁকে ‘আলফা’ ছবিতে দেখা গিয়েছে। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার তাঁর পরবর্তী বড় কাজ সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে। তবে সিনেমার পাশাপাশি এখন কাপুর-ভাট পরিবারের ছোট্ট সদস্য রাহাকেও ঘিরে অনুরাগীদের আগ্রহ ক্রমশ বাড়ছে। আর দাদু মহেশ ভাটের কথায়, রাহার সেই প্রাণবন্ত ব্যক্তিত্বই হয়তো ভবিষ্যতে তাকে বাবা-মায়ের থেকেও আরও বড় পরিচিতি এনে দেবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.