Raj: ছেলের জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে তুললেন রাজ, সাথে শুভেচ্ছা জানালেন শুভশ্রীকেও

Raj Chakraborty: একমাত্র পুত্র ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন জনপ্রিয় পরিচালক তথা বাবা রাজ চক্রবর্তী (Raj)। একইসাথে তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীকে (Subhasree) মাতৃত্ব এবং অসাধারণ শক্তি ও ভালোবাসার জন্য মুগ্ধতা প্রকাশ করলেন। ১২ই সেপ্টেম্বর ৬ বছর পূর্ণ করলো ইউভান।

দেখতে দেখতে রাজ ও শুভশ্রীর ছেলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। একদিকে মাতৃত্ব অন্যদিকে নিজের কর্মক্ষেত্র সবকিছু শক্ত হাতে সামলেছেন শুভশ্রী। তাই ছেলেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জীবনসঙ্গিনীকেও ভালোবাসায় ভরিয়ে তুলেছেন তিনি। এদিন পোস্ট করেছেন বেশ কিছু ছবি ও ভিডিও।

লিখেছেন, ‘আমার সোনা, তোমার জন্য পৃথিবীর সবটুকু শুভকামনা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ইউভান বাবা। আমি তোমাকে ভালোবাসি শুভ জন্মদিন ইউভান, কিন্তু আমি তোমাকেও শুভ জন্মদিন জানাতে চাই আমার মাম্মা! কারণ ইউভানের জন্মের সাথে সাথে মা হিসেবে তোমারও জন্ম হয়েছে।

প্রতিদিন আমি তোমার সেই শক্তি আর ভালোবাসা দেখে মুগ্ধ হই, যা দিয়ে তুমি শুধু আমাদের সন্তানদেরই বড়ো করছো না, বরং আমাদের পরিবারকেও একসাথে বেঁধে রেখেছো। প্রতিদিন তোমার প্রেমে আরও বেশি পড়ি। আমাকে আমার জীবনের সেরা উপহারগুলো দেওয়ার জন্য ধন্যবাদ, আমাদের জীবনের অটুট স্তম্ভ হওয়ার জন্য ধন্যবাদ!’

আরও পড়ুন,
‘যে তোমাকে ভালো রাখবে, তার সঙ্গেই থেকো’, স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন জওয়ান স্বামী

ছবিতে দেখা যাচ্ছে কখনো তারা স্যুইমিং পুলে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে ও মা হেঁটে চলেছেন স্যুইমিংয়ের পোশাক পরে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শুভশ্রী ব্যস্ত ছিলেন তার নতুন সিনেমার প্রমোশন নিয়ে। এবার কিছুটা বিরতি পেতেই সংসারে ফিরে গিয়েছেন তিনি।

আরও পড়ুন,
Nusrat Jahan: বই হাতে নুসরত, আত্মবিশ্বাসী অবতারে ফের নজর কাড়লেন অভিনেত্রী

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক