Rajesh Sharma: অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা রাজেশ শর্মা। ১৮ জুলাই তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা। যদিও ঠিক কবে তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন এবং খুব শিগগিরই কাজে ফিরবেন বলে জানা গিয়েছে।
সম্প্রতি ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর সভাপতি বিএন তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজেশ শর্মা এখন মুম্বইয়ের বাড়িতেই রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এমনকি খুব শীঘ্রই একটি নতুন প্রজেক্টের কাজে বিদেশ সফরেও যেতে পারেন তিনি। ফলে দর্শকরা আবারও খুব দ্রুত তাঁকে পর্দায় দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে।
কীভাবে অসুস্থ হয়েছিলেন রাজেশ শর্মা?
প্রথমদিকে খবর ছড়িয়ে পড়ে যে, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলাকালীন একটি বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ শর্মা। এরপর দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ও সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানান, শুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ে আক্রান্ত হয়েছিলেন রাজেশ। সংক্রমণ দ্রুত শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা চেষ্টা করছিলেন যাতে সেই সংক্রমণ ফুসফুস পর্যন্ত না পৌঁছায়। সেই সময় অভিনেতার জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিয়েছিল।
তদন্তের দাবি তোলে সংগঠন
ঘটনার পর অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন গোটা বিষয়টির তদন্তের দাবি জানিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে। শুটিং সেটে কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার পাশাপাশি অভিনেতার চিকিৎসার সমস্ত খরচ প্রযোজনা সংস্থাকে বহন করার দাবিও জানানো হয়। তবে পরে রাজেশ শর্মার ঘনিষ্ঠ সহায়ক সম্পূর্ণ ভিন্ন তথ্য সামনে আনেন। তাঁর দাবি, কোনও বিষাক্ত মাকড়সার কামড়ের কারণে নয়, বরং রক্তে শর্করার মাত্রার ওঠানামার কারণেই অভিনেতার শারীরিক সমস্যা দেখা দেয়। তিনি আরও জানান, যে সংক্রমণের কথা বলা হচ্ছিল, তা শুধুমাত্র ত্বকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শরীরের অভ্যন্তরে কোনও সংক্রমণ ছড়িয়ে পড়েনি। বর্তমানে রাজেশ শর্মা অনেকটাই সুস্থ এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরছেন।
*Priyanka: লালের পর এবার সবুজ শাড়িতে মুগ্ধ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা, ভাইরাল ছবি
খুব শিগগিরই কাজে ফিরবেন অভিনেতা
পরিবার ও চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন মুম্বইয়ের বাড়িতে বিশ্রামে রয়েছেন রাজেশ শর্মা। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তিনি নতুন কাজ শুরু করবেন। এমনকি বিদেশে একটি প্রজেক্টের কাজেও অংশ নিতে পারেন বলে সূত্রের খবর। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.