বাংলা ব্যান্ডের মধ্যে রূপম ইসলাম জনপ্রিয়তা রয়েছে বহুদিন ধরেই। তার গানের প্রতিটি লাইন যেনো তার ভক্তরা অনুধাবন করেন। তাই যেখানেই রূপম ইসলামের গানের কনসার্ট আয়োজন করা হয় সেখানেই ছুটে যান তার ভক্তরা৷ গত ২২শে নভেম্বর করুণাময়ী সেন্ট্রাল পার্কে ছিল রূপম ইসলামের ‘ফসিলস’-এর শো। বেঙ্গল বিজনেস কাউন্সিল আয়োজিত এই কনসার্টে ফসিলসের গান শোনার জন্য উপচে পড়ে ভিড়।
এবার তার নিজের অনুরাগীদের মঞ্চ থেকে বেজায় বকা দিলেন রূপম ইসলাম। সেদিনের উপচে পড়া ভিড় যা সামলানো দায় হয়ে যায় সিকিউরিটি গার্ডের তরফে। সেখানে উপস্থিত হওয়া অনেকেরই নাভিশ্বাস ওঠে। একজনের কথায়, “আমি এর আগে কখনও ফসিলসের শো দেখিনি। কোনও ধারণাই ছিল না যে এমন কিছু ঘটতে পারে। কে আগে আসবে, কী সামনে দাঁড়াবে সেটার জন্য দরজা খোলা মাত্রই সবাই ধাক্কাধাক্কি করে ঢুকছিল।”
তিনি আরও বলেন, “ছেলে মেয়ে নির্বিশেষে পাঁচিল টপকে পর্যন্ত ঢোকার চেষ্টা করে। একটা ব্যান্ডকে ঘিরে এত মানুষের যে এত আবেগ, এত ভালোবাসা সেটা না দেখলে বুঝতে পারতাম না।” অনেকেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন। তাদের সামলাতে গিয়ে ধমক দেন রূপম ইসলাম। এদিন রূপমের গলায় ছিল যথেষ্ট রাগ ও বিরক্তির ছোঁয়া।
এদিন তিনি বলেন, “আত্মিকভাবে ধ্বংসাত্মক হয়েও ইতিবাচক হওয়া যায়। এইটুকু যদি বাংলা রকের কাছ থেকে না শিখবে তাহলে আর কী শিখবে? যাঁরা ওইখানে আছ শুধুমাত্র আমি তো দেখলাম এতক্ষণ ধরে কী হচ্ছিল। আমরা তো একটা অনুষ্ঠান করার চেষ্টা করছি, আর সেটা থিতিয়ে যাচ্ছে। থিতিয়ে যাওয়ার জন্য কিন্তু এই অনুষ্ঠানটা নয়। এই অনুষ্ঠানের একটা গতি থাকবার কথা, ঠিক যেমন আমাদের জীবনের একটা গতি থাকে। সেটা থিতিয়ে গেলে কিন্তু খুব মুশকিল কারণ সেখান থেকে পুনুরুদ্ধার করা কঠিন।”
তবে অনেকের মতে, যারা অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদের তরফে গোটা কলকাতা জুড়ে প্রমোশন ও প্রচার করা হয় বিনামূল্যে সকলের জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। কিন্তু যখন সেখানে উপস্থিত হলেন সকলে সেইসময় গেট বন্ধ করা দেওয়া হল। এই চরম অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন অনেকেই। যেখানে আট থেকে আশি সকলে ফসিলসের ভক্ত তেমন একটি অনুষ্ঠানের জন্য আরও পেশাদারিত্ব দেখানো উচিত ছিল উদ্যোক্তাদের, এমনটাই মনে করছেন অনেকে।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.