২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাই হামলার ঘটনা কারোর অজানা নয়। সেই দিনটি ভারতের কালো দিন হয়ে স্মরণীয় হয়ে থাকবে। মুম্বাইয়ের সেইদিনের জঙ্গি হামলা যা আজও ভারতের মানুষের কাছে এক আতঙ্কের নাম। এই ঘটনার পর একাধিক তর্কবিতর্ক থাকলেও তা নিয়ে সালমান খানের মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। ২০০৮ সালে মুম্বাইতে হয়ে যাওয়া ভয়ানক জঙ্গি হামলা নিয়ে
২০১০ সালে একটি পাকিস্তানি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন সালমান খান। সালমান খানের দেওয়া সাক্ষাৎকার দেশ জুড়ে ভাইরাল হয়ে যায় এবং দেশের মানুষের রোষের মুখে পড়েন সালমান খান। ভারতের ২৬/১১-এর ঘটনায় পাকিস্তান সরকারের কোনো ভূমিকাই নেই, এমন মন্তব্য করেছিলেন সালমান খান। নতুন করে ভিডিওটি সামাজিক মাধ্যমে উঠে আসছে।
সালমান খান বলেছিলেন, “২৬/১১-র ঘটনা নিয়ে খুব বেশি হইচই তৈরি হয়েছে, কারণ সমাজের উঁচু স্তরের মানুষদের উপর হামলা করা হয়েছিল। কিন্তু দেখুন, লোকাল ট্রেন বা ছোট শহরেও কত হামলার ঘটনা ঘটে। কিন্তু কেউ সেগুলো নিয়ে কোনও মন্তব্য করে না।”
তিনি আরও বলেন, “সবাই জানে, পাকিস্তানের সরকার এই ঘটনার পিছনে ছিল না। এটা একটা জঙ্গি হামলা ছিল। তবে সবচেয়ে বড় বিষয় হল, আমাদের নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। এর আগেও আমাদের দেশে বহু হামলার ঘটনা ঘটেছে। সব কিন্তু পাকিস্তান থেকে হয়নি। দেশের মধ্যে থেকেই হামলা করা হয়েছে।”
पाकिस्तान के एक टीवी चैनल एक्सप्रेस न्यूज़ को दिए इंटरव्यू में सलमान खान कह रहा है 26/11 के मुंबई हमले में पाकिस्तान सरकार का कोई रोल नहीं था इस हमले को भारत के लोगों ने ही अंजाम दिया था
और हम इन कुत्तों की फिल्म देखने जाते हैं pic.twitter.com/Olna7WpsKy
— ocean jain (@ocjain4) November 26, 2024
তার কথায়, “এই ঘটনায় যে হেতু তাজ, ওবেরয় হোটেলের উপর হামলা হয় তাই সবাই রুখে দাঁড়িয়েছিল। আমাদের দেশে বাসে-ট্রেনেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।” দীর্ঘ ১৬ বছর কেটে গেলেও সেই দিনের ক্ষত যেনো এখনও সেরে উঠতে পারেনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.