ভোর ৪টে নাগাদ দুষ্কৃতির দ্বারা জখম হন বলিউড অভিনেতা সইফ আলি খান। জানা গিয়েছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি অভিনেতার বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। আর সেই আঘাতে জখম হন অভিনেতা। আপাতত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ। জানা যাচ্ছে, ছয় বার সইফকে আঘাত করা হয়। তার বাহুতে ও শিরদাঁড়ার কাছে আঘাত লেগেছে।
এই ঘটনায় মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানান, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।” কিন্তু কীভাবে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ওই ব্যক্তি বাড়ির অন্দরে প্রবেশ করল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
অভিনেতার টিমের তরফে আক্রান্ত হওয়ার ঘটনার কথা স্বীকার করা হয়েছে। তবে হামলার সময় করিনা বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়। অভিনেতা তার অনুরাগীদের ধৈর্য ধরতে বলেছেন। আগামী আপডেট সমস্ত কিছু জানানো হবে হাসপাতাল থেকে।
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নীরজ উত্তমানি জানান, সইফের শরীরে ছয়টি ক্ষত রয়েছে। যার মধ্যে দু’টি ক্ষত বেশ গভীর। এছাড়া অভিনেতার বাহুতে ও শিরদাঁড়ায় আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যে অভিনেতার চিকিৎসার জন্য চিকিৎসকের একটি দল গঠন করা হয়েছে।
আরও পড়ুন,
*মাঝরাতে সইফের বাড়িতে হামলা! ছুরিকাঘাতে আহত অভিনেতা, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে

Hello, I am BB. I have been working in blogging for more than four years.