Sohini: অনুষ্ঠানে যাওয়ার আগে সাজগোজ করলে অবশ্যই ছবি তুলতে হয়। এমনটাই মতামত জনপ্রিয় টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini)। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে তার ইঙ্গিত দিয়েছেন তিনি। আমরা প্রত্যেকেই অনুষ্ঠানে যাওয়ার আগে সাজগোজ করতে পছন্দ করি।
আর বিশেষ কোনো সাজগোজ করলে অবশ্যই ছবি তোলা হয়ই। সাধারণ মানুষ হোক বা তারকা প্রত্যেকের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করা যায়। ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও। মাঝেমধ্যে তাকে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে হয়। সিনেমার প্রমোশন, বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে উদ্বোধনী কাজ।
সবমিলিয়ে ব্যাপক ব্যস্ততার মধ্যেই কাটে তার সময়। তবে এরই মাঝে সাজগোজ করতেও ভোলেন না কিন্তু তিনি। সম্প্রতি একগুচ্ছ ছবি তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে একটি সাদা রঙের বেনারসীতে সেজে উঠেছেন তিনি। একইসাথে রয়েছে মেরুন রঙের ফুলহাতা ব্লাউজ।
কপালে লাল টিপ এবং মানানসই গয়না। সবমিলিয়ে বেশ লাগছিল তাকে দেখতে। কখনো তিনি হাসি মুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে, আবার কখনো অন্যমনস্ক হয়ে অন্যদিকে। সবমিলিয়ে এই ছবিগুলিতে স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘অনুষ্ঠানে যাওয়ার আগে সাজগোজ করলে ছবি তুলতে হয়।’
ছবিগুলো দেখা মাত্র তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন সময় যতই যাচ্ছে এই অভিনেত্রী ঔজ্জ্বল্য যেন ক্রমাগত বেড়েই চলেছে। তিনি রীতিমতো ঝলমল করে ওঠেন। একইসাথে অনেকেই জানিয়েছেন ওয়েস্টার্ন পোশাকের থেকে তাকে বেশি ভারতীয় পোশাকেই সুন্দর লাগে।

Sudeshna has been writing entertainment reports since 2021.