Shreya: নীল ডেনিম পোশাকে আত্মবিশ্বাসী লুকে হাজির হলেন জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। তাকে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় এই শিল্পী অনেকটাই সক্রিয়। বিশেষ করে নিজের বিভিন্ন ফটোশ্যুটের ছবি তিনি ভাগ করে নেন সেখানে।
আমরা সকলেই জানি তারকারা কোন অনুষ্ঠান বা প্রমোশনমূলক কাজে যাওয়ার আগে বিভিন্ন ফটোশ্যুট করিয়ে থাকেন। সেরকমই এই শিল্পীর ক্ষেত্রেও দেখা যায়। যখনই তিনি কোনো অনুষ্ঠানে যান বা কোনো পারফরম্যান্স করেন তার আগে বিশেষ ফটোসেশন করা হয়।
যেগুলো তিনি ভাগ করে নেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেরকমই কিছু ছবি তিনি পোস্ট করেছেন সেখানে। যেখানে দেখা যাচ্ছে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পরনে নীল ডেনিম পোশাক, এলোমেলো চুল এবং চোখেমুখে আত্মবিশ্বাস।
আলো-আঁধারি পরিবেশে তাকে অসাধারণ লাগছিল দেখতে। একইসাথে পেছনে ভেসে যাওয়া মেঘ তার এই ছবিগুলিকে অন্যরকম মাত্রা এনে দিয়েছিল। তাইতো ছবিগুলো পোস্ট করতে সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকের মুখে একটাই কথা এই শিল্পীর জৌলুস যেন ক্রমাগত বেড়েই চলেছে।
আসলে তিনি যতটা সুন্দর গান গাইতে পারেন ততটা সুন্দর দেখতেও। এমনকি তিনি হার মানাতে পারেন অনেক নামীদামী নায়িকাদেরও। তবে শুধুমাত্র সংগীত জগতেই তার রাজত্ব দেখা যায়। অন্যদিকে কিছুদিন আগে একটি বিশেষ ঘোষণা করেছেন সকলের জন্য। যেখানে জানা যায় তার লাইভ কনসার্টের অ্যালবামগুলি এরপর থেকে মুক্তি পাবে। যা তার সংগীত জীবনে এই প্রথমবার হতে চলেছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.