বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে করণ জোহরের জুড়ি মেলা ভার। তাঁর জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ একাধিকবার তারকাদের ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে প্রেম, বিচ্ছেদ এবং নানা বিতর্ক নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তবে এবার সঞ্চালকের প্রশ্নের মুখে পড়ে পালটা তাঁকেই সতর্ক করলেন বলিউডের ভাইজান সলমন খান। করণের ব্যক্তিগত প্রশ্নে রীতিমতো বিরক্ত হয়ে তাঁকে নিজের সীমা বুঝিয়ে দিলেন অভিনেতা।
‘কফি উইথ করণ’-এর নবম তথা শেষ মরশুমের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছেন সলমন খান। সম্প্রতি প্রকাশ্যে আসা এই পর্বের প্রোমো ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। প্রোমোর শুরুতেই সলমনকে স্বাগত জানিয়ে করণ জোহর বলেন, “একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, ‘ইটস ডান, ব্রো’। তাই আমার শেষ সিজন শুরু করার জন্য এই মানুষটির থেকে ভালো আর কে-ই হতে পারেন!”
দীর্ঘদিন ধরে বলিউডের তারকাদের নানা অজানা কাহিনি, সম্পর্কের সমীকরণ এবং ব্যক্তিগত জীবনের গোপন তথ্য সামনে আনার জন্য পরিচিত করণের এই টক শো। তাঁর প্রশ্নের মুখে পড়ে অনেক তারকাকেই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এবার সেই তালিকায় সলমন খানের নামও উঠে এল। যদিও সঞ্চালকের প্রশ্নের জবাবে ভাইজানের প্রতিক্রিয়া ছিল বেশ স্পষ্ট।
প্রোমোয় দেখা যায়, কথোপকথনের মাঝেই করণকে নিজের আসন ছেড়ে উঠে যেতে বলেন সলমন। মজার ছলে তিনি জানান, এবার থেকে শুরু হবে ‘কফি উইথ সলমন’। দুই তারকার এই খুনসুটি দেখে দর্শকদের মধ্যে হাসির আবহ তৈরি হলেও, পরক্ষণেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। আড্ডার মাঝেই সলমনকে সরাসরি করণ প্রশ্ন করেন, “তুমি কি এখনও ভার্জিন?” সঞ্চালকের এই ব্যক্তিগত প্রশ্ন শুনে চুপ করে থাকেননি অভিনেতা। পালটা করণকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আরে ভাই, নিজেকে একটু কন্ট্রোল কর।”
উল্লেখ্য, এর আগেও ‘কফি উইথ করণ’-এ এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রশ্নের মুখে পড়েছিলেন সলমন। তবে এবার তাঁর প্রতিক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। করণের প্রশ্নের উত্তরে ভাইজানের এই পালটা মন্তব্যই প্রোমোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

সব মিলিয়ে, ‘কফি উইথ করণ’-এর শেষ মরশুমের প্রথম পর্বের প্রোমোতেই যে দর্শকদের জন্য একাধিক চমক রয়েছে, তা স্পষ্ট। সলমন ও করণের কথোপকথনের এই ঝলক প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে চর্চা। এবার সম্পূর্ণ পর্বে দুই তারকার আড্ডায় আর কী কী অজানা কথা উঠে আসে, সেদিকেই নজর অনুরাগীদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.