জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফলদাতা গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জাতক-জাতিকাদের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনিদেব। ধীরগতির এই গ্রহ একটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করেন। এই সময়ের মধ্যে তাঁর গতি ও নক্ষত্র পরিবর্তনেরও বিশেষ প্রভাব পড়ে বিভিন্ন রাশির জীবনে।
পঞ্জিকা অনুযায়ী, আগামী ৯ অক্টোবর উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। এই নক্ষত্রে তিনি আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। উল্লেখযোগ্য বিষয় হল, উত্তরভাদ্রপদ নক্ষত্রের অধিপতি স্বয়ং শনি। ফলে শনির এই নক্ষত্র পরিবর্তন জ্যোতিষমতে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর প্রভাবে চার রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি:

শনির নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসাতেও লাভের সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ফলে ধীরে ধীরে আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে।
মিথুন রাশি:

কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতকদের। দীর্ঘদিনের পরিশ্রমের সুফল পেতে পারেন। পুরনো লেনদেন সংক্রান্ত কোনও বিষয়েও সাফল্য আসতে পারে। দীর্ঘদিন ধরে করা কোনও প্রচেষ্টা এবার ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো।
তুলা রাশি:

তুলা রাশির জাতকদের জন্যও শনির এই নক্ষত্র পরিবর্তন ইতিবাচক ফল দিতে পারে। চাকরি থেকে আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা ও স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত পুরনো সমস্যাগুলি ধীরে ধীরে কমতে পারে। পাশাপাশি আচমকা কোনও সূত্র থেকে অর্থলাভের সুযোগও আসতে পারে।

মকর রাশি:

শনির নক্ষত্র পরিবর্তনের ফলে মকর রাশির জাতকদের কর্মজীবনে শুভ সময় শুরু হতে পারে। চাকরি ও ব্যবসা—উভয় ক্ষেত্রেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। আগামী দিনে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় শক্তিশালী হওয়ার সম্ভাবনা। বিনিয়োগের ক্ষেত্রেও লাভের সুযোগ আসতে পারে।
সব মিলিয়ে, ৯ অক্টোবর থেকে শনির উত্তরভাদ্রপদ নক্ষত্রে অবস্থান এই চার রাশির জাতকদের জন্য কর্মজীবন, আয় ও আর্থিক উন্নতির নতুন সুযোগ তৈরি করতে পারে বলে জ্যোতিষমতে মনে করা হচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.