শোভনের হাতে পায়েস, সোহিনীর সাধভক্ষণে ছিল এলাহি আয়োজন

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। মাতৃত্বের এই বিশেষ সময়টি আনন্দ-উচ্ছ্বাসে উপভোগ করছেন অভিনেত্রী। বুধবার বেলুড়ের শ্বশুরবাড়িতে ঘটা করে আয়োজন করা হয় সোহিনীর সাধভক্ষণ।

এদিন বিশেষ সাজে নজর কাড়েন হবু মা। গাঢ় লাল শাড়ি, সিঁথিভরা চওড়া লাল সিঁদুর, কপালে চন্দনের কলকা এবং দু’হাতে আলপনার নকশা—সব মিলিয়ে সাবেকিয়ানায় সেজেছিলেন সোহিনী। শাড়ির সঙ্গে মানানসই সোনার গয়নার পাশাপাশি গলায় ছিল রজনীগন্ধার মালা। অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীর রূপের ছটা মুগ্ধ করেছে অনুরাগীদের।

সোহিনীর সাধভক্ষণে ছিল এলাহি আয়োজন। পঞ্চব্যঞ্জন সাজিয়ে হবু মায়ের জন্য তৈরি করা হয়েছিল নানা পদ। তবে ঠিক কী কী পদ ছিল, তার সম্পূর্ণ তালিকা প্রকাশ্যে আসেনি। অনুষ্ঠানে স্বামী শোভনের হাত থেকে পায়েস ও মিষ্টি খান সোহিনী। পরিবারের সকলে ‘জুনিয়র’ ও হবু মাকে প্রাণভরে আশীর্বাদ করেন।

নিজের সাধের দিনটি নিয়ে সোহিনীর কথাতেও ধরা পড়ে আবেগ। অভিনেত্রী বলেন, “আজ বিশেষ কিছু বলতে নেই। আজ শুধু আদরযত্ন পাওয়ার দিন।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে সাতপাকে বাঁধা পড়েছিলেন সোহিনী সরকার ও শোভন। চলতি বছরের জুন মাসে তাঁদের পরিবারে নতুন অতিথি আসার খবর নিয়ে জল্পনা শুরু হয়। যদিও সেই সময় তারকা দম্পতির কেউই বিষয়টি প্রকাশ্যে আনেননি। পরে ১৫ জুলাই সমাজমাধ্যমে একাধিক ছবি ভাগ করে নিয়ে সন্তান আগমনের সুখবর দেন সোহিনী ও শোভন। ছবিতেই স্পষ্ট হয়ে ওঠে সোহিনীর স্ফীতোদর।

জল্পনার অবসান ঘটিয়ে সুখবর প্রকাশ্যে আসার পর এবার ঘটা করে সাধভক্ষণও সম্পন্ন হল অভিনেত্রীর। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা-আশীর্বাদে জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায় সোহিনী-শোভন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক