Srabanti: গ্রীসের দাবদাহ থেকে বাঁচতে পাহাড়ে ছুটে গিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। সেখানে গিয়ে মনোরম পরিবেশ উপভোগ করছেন ভরপুর। তারই কয়েক ঝলক তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর তাকে সেখানে দেখার পর চোখ সরাতে পারছেন না অনুরাগীরা।
অনুরাগীমহলে তার জনপ্রিয়তা ঠিক কতটা তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। দীর্ঘ সময় ধরে টলিউডের সাথে যুক্ত রয়েছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। বর্তমানে যদিও সিনেমার সংখ্যা কমেছে তবে তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।
কাজের ফাঁকে মাঝেমধ্যেই এদিক-ওদিক বেরিয়ে পড়েন তিনি। এই যেমন গ্রীষ্মের দাবদাহ শুরু হতেই তিনি ছুটে গিয়েছেন পাহাড়ে। আসলে পশ্চিমবঙ্গে গরম ধীরে ধীরে এতটাই বাড়ছে যে সেখানে থাকা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে কলকাতায় গরম মাত্রাতিরিক্ত বেড়ে চলেছে।
আর বাঙালিরা গরমে ছুটে পাহাড়ের কোলে। দার্জিলিং থেকে শুরু করে সিকিম এমনকি কাশ্মীরেও পাড়ি জমান তারা। সেরকমই অভিনেত্রীও ছুটে গিয়েছেন পাহাড়ে, যদিও তিনি কোথায় গিয়েছেন তাঁর স্পষ্ট করেননি। তবে ছবি দেখে স্পষ্ট কোনো পাহাড়ি অঞ্চলে পাড়ি দিয়েছেন কয়েকটা দিন কাটানোর জন্য।
ছবিতে দেখা যাচ্ছে একটি নীল রঙের পোশাক পরে রয়েছেন তিনি। চোখে রোদচশমা। পাহাড়ের অপরূপ সৌন্দর্য্যে যে ডুবে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছে। প্রত্যেকেই বলছেন তাকে কিশোরীর মতো লাগছে এই ভিডিওতে। এছাড়াও অন্যান্য মন্তব্য করেছেন তারা।

Sudeshna has been writing entertainment reports since 2021.