কম নিখুঁত হওয়ার চেষ্টাই নাকি সত্যতার পরিচয়! সম্প্রতি এমনই বার্তা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে কী কারণে এমনটা বললেন তিনি? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই জানা যাক। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেছেন তিনি।
আর একটিতে দেখা যাচ্ছে লাল-পাড় সবুজ শাড়িতে সেজে উঠেছেন তিনি। সাথে রয়েছে সবুজ স্লিভলেস ব্লাউজ। খোলাচুলে ভীষণ সুন্দর লাগছিল তাকে দেখতে। আর একটা ছবিতে মেরুন রঙের শাড়িতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। মানানসই মেকআপে গ্ল্যামারাস লাগছিল তাকে দেখতে।
ছবিগুলি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কম পরিপূর্ণতা, বেশি সত্যতা।’ যার দ্বারা তিনি বলতে চেয়েছেন যারা সাধারণত সত্যতা নিয়ে থাকেন সেখানে নিখুঁত বিষয়টি থাকে না। নিখুঁত মানে সেখানে কৃত্রিম বিষয় যোগ করা হয়েছে। এই ছবি দেখামাত্রই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা সময়ের সাথে সাথে তার গ্ল্যামার যেন বেড়েই চলেছে।
বয়সের ছাপ এখনো তাকে স্পর্শ করতে পারেনি। অন্যদিকে কেউ কেউ সমালোচনা করতেও ছাড়েননি। সবমিলিয়ে এই ছবিগুলোর মাধ্যমে তিনি আলোচনায় উঠে এসেছেন। উল্লেখযোগ্য, অনুরাগীদের সংখ্যা কীভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন শ্রাবন্তী।
তাইতো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিত্যদিন একাধিক ছবি পোস্ট করেন। বিভিন্ন ফটোশ্যুট থেকে শুরু করে এমনি ঘুরতে যাওয়ার বিভিন্ন মুহূর্ত তুলে ধরতে ভোলেন না তিনি। আসলে ব্যক্তিগত সকল চড়াই-উতরাই ভুলে জীবনটাকে ভরপুর উপভোগ করছেন এই অভিনেত্রী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.