Sreemoyee-Kanchan: একে অপরকে যেমন সময় দেওয়া প্রয়োজন তেমনই একে অপরের সাথে সময়টা উপভোগ করাও প্রয়োজন। এমনটাই মনে করেন টলিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। যা বেশ কিছু ছবি পোস্ট করে সকলকে বুঝিয়ে দিলেন তিনি। স্বামী কাঞ্চনের সাথে বয়সের ফারাক দীর্ঘ।
তবে সেসব কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি ভালোবাসার পথে বরং সময় যতই যাচ্ছে তাদের প্রেম যেন আরো গভীর হয়ে উঠেছে। সংসারের কাজ, সন্তান পালনের পাশাপাশি একে অপরকে সময় দেওয়াও প্রয়োজন। সে বিষয়টা বেশ ভালো মতো জানেন তিনি। তাইতো মেয়েকে বাড়িতে রেখে পৌঁছে গিয়েছিলেন স্বামীর সাথে ঘুরতে।
দু’জন দু’জনকে সময় দিয়ে একসাথে নৈশভোজ সেরেছেন তারা। সেই সমস্ত ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে একে অপরের প্রেমে রীতিমতো মজে উঠেছেন দু’জনে। আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সময় দেওয়া যেমন প্রয়োজন, সময়কে উপভোগ করা তেমনই প্রয়োজন।’
আসলেও তাই আমরা সাধারণত বলে থাকি কোনো সম্পর্ককে সুন্দর করে তুলতে হলে একে অপরকে যথেষ্ট সময় দিতে হয়। তবে সময় দেওয়া মানেই কি একসঙ্গে শুধু সময় কাটানো? নাকি সেই সুন্দর মুহূর্তগুলি একসঙ্গে উপভোগ করা? এই বিষয়টি বলতে চেয়েছেন অভিনেত্রী।
আর তাতে সহমতপোষণ করেছেন সকলে। অনুরাগীরা বলছেন তিনি ঠিকই বলেছেন। অনেকে আবার তাদের মেয়ে কৃশভির বিষয়ে জিজ্ঞেস করেছেন, যে তাকে তারা সাথে নিয়ে যাননি কেন? সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন এই দম্পতি।

Sudeshna has been writing entertainment reports since 2021.