Sreemoyee-Kanchan: কিছু আদুরে ছবি পোস্ট করে স্বামী কাঞ্চন মল্লিককে (Kanchan) জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রথমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা যায় কাঞ্চনের জন্মদিনে মেয়েকে নিয়ে কেক কাটছেন দু’জন।
এরপর আরও কিছু ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায় তাদের কিছু আদুরে মুহূর্তকে তুলে ধরেছেন অতি যত্নে। একইসাথে তুলে ধরেছেন তার অন্তরের বেশ কিছু বার্তা। সময় যতই যাচ্ছে দু’জনের রসায়ন যেন ক্রমাগত বেড়েই চলেছে। একে অপরের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন তারা।
সেরকমই কিছু ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘আমার চেনা সবচেয়ে মহৎ, দয়ালু এবং নিঃস্বার্থ মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। আমার জীবন রক্ষাকারী হওয়ার জন্য ধন্যবাদ। তুমি আমার অবলম্বন, আমার ভালোবাসা, এবং আমার চিরদিনের ভালোবাসা। ভালোবাসি।’
যা দেখার পর একদিকে যেন যেমন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, অন্যদিকে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। আসলে এই অভিনেত্রী এমন কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট করেন যেগুলি দেখে বিরক্ত বোধ করেন অনেকে। তাইতো তাদের নিয়ে কটাক্ষ করতে দু’বার ভাবেন না তারা।
তবে এই বিষয়টি নিয়ে কখনোই তোয়াক্কা করেননি অভিনেত্রী বরং তিনি তার আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গিয়েছেন। তিনি মনে করেন মানুষ যতই সমালোচনা করুক না কেন তাদের সম্পর্কে কোনোরকম প্রভাব ফেলবে না। তাদের ভালোবাসা যেমন ছিল তেমনই থাকবে সারাজীবন।

Sudeshna has been writing entertainment reports since 2021.