Subhasree: ভালোবাসায় বাঁচবেন, ভালোবাসায় মরবেন! স্বামী রাজ চক্রবর্তীর নাম উল্লেখ করে তেমনি বার্তা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। আমরা সকলেই জানি এই দুজনের মধ্যে ভীষণ গভীর রসায়ন রয়েছে। ইতিমধ্যেই দুই সন্তানের বাবা-মা হয়েছেন তারা। তবে তাদের মধ্যে প্রেম যেন এখনো জীবন্ত।
দীর্ঘ সময় সংসার করলেও একটুও ফিকে হয়নি তাদের ভালোবাসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে যখন শুভশ্রী এই ক্যাপশনটি লিখেছেন, সে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় কিছুটা। এদিন শুভশ্রীকে বেশ অন্য ধরনের একটি পোশাকে দেখা গিয়েছে। যাতে রীতিমতো ঝলমল করে উঠছিলেন তিনি।
প্রথম দেখায় সেটাকে গাউন মনে হলেও, আসলে কিন্তু একটি শাড়ি। সোনালী রঙের করসেট ব্লাউজ এবং সোনালী পাড় বসানো সাদা শাড়ি। পিঠের দিকটা বেশ খোলামেলা। ছবিগুলিতে তিনি যেন লাবণ্য ছড়িয়েছেন। একাধিক আত্মবিশ্বাসী পোজ দিতে দেখা গিয়েছে তাকে। আর ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার বাঁচবো, ভালোবাসায় মরবো।’
একইসাথে উল্লেখ করেছেন স্বামী রাজ চক্রবর্তীর নাম। ছবিগুলি পোস্ট করতেই তাকে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা, তাকে দেখে বোঝার উপায় নেই তিনি দুই সন্তানের মা। কারণ, এখনো পর্যন্ত তার জৌলুস হার মানাতে পারে কমবয়সী অভিনেত্রীদের।
আদতেও তাই, সন্তান জন্মের পর বেশ খানিকটা ওজন বেড়ে গিয়েছিল অভিনেত্রীর। তবে সকলকে চমকে দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে আরো ভালো চেহারা ফিরে পেয়েছেন তিনি। বর্তমানে নিজেকে মেইন্টেন করে রাখছেন ভীষণ নিয়মের মধ্যে। ফলস্বরূপ আরো বেশি লাবণ্যময়ী হয়ে উঠছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.