Gourab Tapadar: বাবা হতে চলেছেন জনপ্রিয় ইউটিউবার গৌরব তপাদার (Gourab)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সেই সুখবর জানিয়েছেন সকলকে। অন্যদিকে তার স্ত্রী প্রিয়াঙ্কা তপাদার এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। হয়তো অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় এই জুটি বেশ জনপ্রিয়।
গৌরব মূলত তার মোটিভেশনাল ভিডিও এবং হরর স্টোরির মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছেন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে তার স্ত্রী প্রিয়াঙ্কা তার নাচের জন্য খ্যাতনামা। তবে দীর্ঘদিন তার কোনো নাচের ভিডিও আসছিল না। এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন তাকে। সেই বিষয়েই সবটা খোলসা করলেন সকলকে।
তার সাধ অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘সাধ অনুষ্ঠানের সাজ। এতো দিন আমার সকল দর্শককে বলতে পারিনি কেন আমি কনটেস্ট দিচ্ছি না, নাচ দিচ্ছি না ,টিউটোরিয়াল দিচ্ছি না। আজ সুযোগ পেয়ে জানিয়ে দিলাম । সকলে আমার ছোট জনকে আশীর্বাদ করো, ভালোবাসা দিয়ো যেন সব সুস্থ মতন হয়ে যায়। আমি এখন শুধু ওর আসার অপেক্ষায়।’
অন্যদিকে গৌরব যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যায় সাধ অনুষ্ঠানের দিন তিনি আশীর্বাদ করছেন তার স্ত্রী’কে। আর ক্যাপশনে লিখেছেন, ‘সাধ অনুষ্ঠান! বেশি কিছু এখন লিখতে ইচ্ছে করছে না, আপনাদের আশির্বাদটুকুই চাই যেন সবকিছু ভালো ভাবে হয়।’
যা দেখার পর তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তাদের সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করুক এই কামনাই করছেন তারা। অন্যদিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন সকলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.