সোনা পাচার মামলায় কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা। তাঁর জেলহাজত বাতিলের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে ২০২৫ সালের মার্চ মাস থেকে বেঙ্গালুরুর পরপ্পনা অগ্রহারা জেলে আটক থাকার নির্দেশই বহাল রইল অভিনেত্রীর ক্ষেত্রে।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রান্যা রাওকে ১৪ কেজি সোনা-সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ওই সোনার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় সাড়ে ১২ কোটি টাকা। অভিযোগ, পোশাকের মধ্যেই গয়না লুকিয়ে বিদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করেছিলেন তিনি। ওই সময় তাঁর সঙ্গে আরও দু’জন অভিযুক্ত— তরুণ কোন্ডারু রাজু এবং সাহিল জৈনকেও আটক করা হয়।
তদন্তকারীদের দাবি, রান্যা রাও এই দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে একটি সংঘবদ্ধ সোনা পাচার সিন্ডিকেট তৈরি করেছিলেন। দুবাই, উগান্ডা-সহ একাধিক বিদেশি দেশ থেকে নিয়মিতভাবে সোনা পাচার করা হত। শুধু পাচারই নয়, সেই পাচারের অর্থ হাওয়ালা মারফত লেনদেন করা হত বলেও তদন্তে উঠে আসে। বিমানবন্দরে ধরা পড়ার পর অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ আড়াই কোটি টাকা এবং প্রায় দু’কোটি টাকার সোনার গয়না উদ্ধার করা হয়।
এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ‘কনজ়ার্ভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিজ়’ বা ‘কফিপোসা’ আইনে মামলা রুজু করা হয়। একাধিক নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযুক্তদের পরিবার।
রান্যা রাও, তরুণ কোন্ডারু রাজু ও সাহিল জৈনের মায়েরা— রোহিণী রাও, রমা রাজু এবং প্রিয়াঙ্কা সারকারিয়া— শীর্ষ আদালতে আবেদন জানিয়ে দাবি করেন, তাঁদের সন্তানদের বিরুদ্ধে ‘কফিপোসা’ আইনে আটক করার সিদ্ধান্ত বেআইনি। তাঁরা এই আইন প্রয়োগ বাতিলের পাশাপাশি গোটা মামলাই খারিজ করার আর্জি জানান।
তবে সমস্ত যুক্তি খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নিম্ন আদালতের রায় বহাল থাকবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ‘কফিপোসা’ আইনে চলা মামলা অব্যাহত থাকবে। এর ফলে রান্যা রাওয়ের জেলহাজত থেকে মুক্তির আশা আপাতত শেষ হয়ে গেল।
আরও পড়ুন
অবশেষে সাতপাকে বাঁধা পড়ছে ‘আর্য-অপর্ণা’, বিয়ের পর্বে আবেগে ভাসলেন জীতু-শিরীন
এই রায়ে স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট— আন্তর্জাতিক সোনা পাচার ও হাওয়ালা চক্রের মতো গুরুতর আর্থিক অপরাধে কোনওরকম শিথিলতা দেখানো হবে না। কন্নড় চলচ্চিত্র জগতের পরিচিত মুখ হয়েও আইনের ঊর্ধ্বে কেউ নন, সেটাই আবারও প্রমাণিত হল এই মামলায়।
আরও পড়ুন
‘আমিও মানুষ, একটু বোঝার চেষ্টা করুন’—পিতৃশোকে কাজের পথে ফিরছেন এশা দেওল

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.