চলতি মরশুমে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম খেলায় বাংলাদেশের সঙ্গে সহজেই দাপটের সঙ্গে বাংলাদেশকে হারিয়ে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া৷ বর্তমানে ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন সূর্যকুমার যাদব। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দাপটের সঙ্গে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা নয়াদিল্লি পৌঁছোন। এরপর তাদের জয়ের উল্লাসের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।
বিসিসিআই-এর অফিশিয়াল পেজ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে গোয়ালিয়র থেকে নয়াদিল্লি যাওয়ার পর ভাঙড়ার তালে নাচ করছেন দলের ক্যাপ্টেন সূর্যকুমার। গোয়ালিয়র থেকে দিল্লি যাওয়ার পথে দলের কোচ গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াকে ঘিরে ধরেন তাদের ভক্তকুল। আর তাদের সঙ্গেও হাসি মুখে প্রতিক্রিয়া জানান ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।
এর পাশাপাশি দেখা যায় সূর্যকুমার যাদব তার এক ভক্তকে সই দিচ্ছেন। এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল সেখানে পৌঁছাতে তাদের ঢাক ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর বাস থেকে নামার পর সূর্যকুমার যাদব ঢাকঢোলের তালে তালে ভাঙড়া নাচ শুরু করেন। ভারতীয় দলের এই জয় সকলের মুখে হাসি ফুটিয়েছে। তাই সকলকে আনন্দে উল্লাস করতে দেখা গিয়েছে।
এই ভিডিও বিসিসিআই তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে। আর তারপর তা ভাইরাল হয়ে গিয়েছে। প্রথম খেলায় বাংলাদেশকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ভারতীয় দল। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আগামী বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে। বুধবারের খেলায় ফের মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.