ছেলের মাসপূর্তিতে উপহারের সম্ভার! খেলনা থেকে মিক্সার মেশিন, কী কী পেল সিডো দেখালেন সুস্মিতা

প্রেম, বিয়ে, বিবাহবিচ্ছেদ এবং সন্তান হারানোর কঠিন সময় পেরিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। শুভাশিষের সঙ্গে নতুন সংসারে দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর এসেছে তাঁদের সন্তান। সম্প্রতি এক মাস পূর্ণ হয়েছে তাঁদের একমাত্র ছেলে সিডোর। আর সেই বিশেষ মুহূর্তকে ঘিরেই আয়োজন করা হয়েছিল জমজমাট অনুষ্ঠানের।

ছেলের জন্মের মাসপূর্তির দিনই প্রথমবার ছোট্ট সিডোর মুখ প্রকাশ্যে আনেন শুভাশিষ ও সুস্মিতা। ছেলেকে নিয়ে কাটানো একাধিক মিষ্টি মুহূর্তও সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুস্মিতা। এবার সামনে এল সিডোর মাসপূর্তিতে পাওয়া উপহারের ঝলক।

সম্প্রতি একটি ভিডিওতে ছেলেকে কোলে নিয়েই একে একে উপহারগুলি দেখাতে দেখা যায় সুস্মিতাকে। পরিবারের সদস্যরাও ছিলেন তাঁর সঙ্গে। দাদু-ঠাকুমা থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও উপহার খোলার যথেষ্ট উৎসাহ দেখা যায়।

ভিডিওর শুরুতেই দেখা যায়, ছোট্ট সিডো উপহার পেয়েছে একটি খেলনা আম। পাশাপাশি এসেছে একাধিক জামাকাপড়ের সেট। যদিও সেগুলি এখনই পরার মতো নয়, একটু বড় হলে সিডো এই পোশাকগুলি পরতে পারবে। উপহার দেখানোর সময় ছেলের তরফ থেকে সকলকে ধন্যবাদও জানান সুস্মিতা।

শুধু পোশাক কিংবা খেলনাই নয়, সিডোর জন্য এসেছে বেবি কেয়ারের সামগ্রীও। সেগুলি দেখে বেশ খুশি সেলেব মম। অন্যদিকে, পরিবারের এক সদস্যকে বলতে শোনা যায়, “কত খেলনা এসেছে!”

সবচেয়ে নজর কেড়েছে অবশ্য অন্য একটি উপহার। মাত্র এক মাসের সিডোর জন্য এসেছে মিক্সার মেশিন! সেটি দেখে মজা করে সুস্মিতার মন্তব্য, “একটু বড় হলে তখন কাজে লাগবে।”

উপহারের সম্ভার দেখাতে দেখাতেই ছেলেকে নিয়ে মায়ের ব্যস্ততার কথাও উঠে আসে। সুস্মিতা জানান, সিডো এত দ্রুত বড় হয়ে যাচ্ছে যে কিছু উপহার এখনই খুলে ফেলতে বলেছেন তিনি। তাঁর কথায়, দেরি করলে উপহারগুলিই হয়তো ছোট হয়ে যাবে!

ছোট্ট সিডোর মাসপূর্তিকে ঘিরে পরিবারের এই আনন্দ যে বেশ উপভোগ করেছেন সুস্মিতাও, তা তাঁর ভিডিওতেই স্পষ্ট। খেলনা, পোশাক, বেবি কেয়ার সেট থেকে মিক্সার মেশিন—মাসপূর্তিতেই উপহারে ভরে উঠেছে খুদে সিডোর জগৎ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক