প্রয়াত অভিনেতা নানা পাটেকরের মৃত্যু ঘিরে যখন শোকের আবহ বলিউডে, তখন ফের আলোচনায় উঠে এল অভিনেত্রী তনুশ্রী দত্তের নাম। একসময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ভারতীয় চলচ্চিত্রে #MeToo আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তনুশ্রী। বৃহস্পতিবার ভোরে গোয়ায় ৭৫ বছর বয়সে নানা পাটেকরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর তাঁর প্রতিক্রিয়ার দিকেই নজর ছিল অনেকের।
নানা পাটেকর(Nana Patekar)-এর মৃত্যুর খবর পাওয়ার পর নিজের সমাজমাধ্যমে একাধিক পোস্ট ও স্টোরি শেয়ার করেন তনুশ্রী। পরে লখনউ যাওয়ার পথে বিমানবন্দর থেকে একটি ভিডিও বার্তায় এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। যদিও ভিডিওতে অভিনেত্রী সরাসরি নানার নাম নেননি। ভিডিও বার্তায় তনুশ্রী বলেন, তিনি খবরটি শুনেছেন। তবে ওই দিন তাঁর একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং লখনউতে একটি বড় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। দিনের জন্য তাঁর বেশ কিছু পরিকল্পনাও ছিল। এরপর সংবাদমাধ্যমে নানার মৃত্যুর খবর নিয়ে আলোচনা শুরু হওয়া নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, আমার চিন্তা হচ্ছে যে বিকেলে সংবাদমাধ্যম হয়তো শুধু ‘ইভিল ডেড’ (Evil Dead)-কে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা ভেবে তারপর কথা বলবেন বলেও জানান অভিনেত্রী।
তনুশ্রী আরও জানান, নানার পরিবারের প্রতি তাঁর সমবেদনা রয়েছে। তবে পুরো বক্তব্যে প্রয়াত অভিনেতার নাম সরাসরি উচ্চারণ করেননি তিনি। এদিন সকালে তনুশ্রীর সমাজমাধ্যমে আরও কয়েকটি পোস্ট দেখা যায়। দুর্গা মায়ের প্রার্থনার পাশাপাশি হিন্দিতে একটি বার্তাও শেয়ার করেন তিনি। পরে বিমানবন্দরে যাওয়ার সময়ের কিছু ভিডিয়ো এবং খাবার খাওয়ার মুহূর্তের ছবিও পোস্ট করেন অভিনেত্রী।
২০০৮ সালের সেই অভিযোগ
তনুশ্রী দত্ত ও নানা পাটেকরের পুরনো বিরোধের সূত্রপাত ২০০৮ সালে। ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি আইটেম গানের শুটিংয়ের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগ তোলেন তনুশ্রী। সেই সময় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হলেও বহু বছর পর ২০১৮ সালে ফের প্রকাশ্যে অভিযোগটি নিয়ে সরব হন অভিনেত্রী।
এরপর ভারতে #MeToo আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে এবং তনুশ্রী দত্তের অভিযোগ সেই আন্দোলনের অন্যতম আলোচিত ঘটনা হয়ে দাঁড়ায়। অন্যদিকে, নানা পাটেকর শুরু থেকেই তনুশ্রীর অভিযোগ অস্বীকার করে এসেছিলেন। ২০১৯ সালে মুম্বই পুলিশ প্রমাণের অভাবের কথা জানিয়ে মামলাটিতে বি-সামারি রিপোর্ট জমা দেয় এবং তদন্ত বন্ধ করে দেয়। এরপরও তনুশ্রী ও নানা পাটেকরকে ঘিরে সেই পুরনো বিতর্ক বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে ফিরে এসেছে।
নানা পাটেকরের মৃত্যুর পর তনুশ্রীর সাম্প্রতিক মন্তব্য সেই পুরনো অধ্যায়কে ফের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.