অবশেষে নীরবতা ভেঙে আর.জি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এতোদিন পর্যন্ত সকলে প্রশ্ন তুলেছিলেন যেখানে গোটা দেশ এই প্রতিবাদে সামিল হয়েছেন সেখানে কীভাবে রাজ্যের সাংসদ তথা অভিনেতা এখনো রাস্তায় নামছেন না? সম্প্রতি আর্টিস্ট ফোরামের অবস্থানে যোগ দিয়েছিলেন অভিনেতা।
যেখানে বলেন, ‘যা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবাই চাই, বাংলার প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাই যে যারা রেপিস্ট, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের সবার ক্যাপিট্যাল পানিশমেন্ট দরকার। আজ থেকে নয়, দুই-আড়াই বছর আগে থেকে বলছি যে যতদিন না মানুষের মধ্যে ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে ততদিন এই ধর্ষণের ঘটনা ঘটতে থাকবে।’
ইতিমধ্যে কেটে গেছে ২ সপ্তাহ। অভিনেতা জানিয়েছেন তার কাছে প্রায় ১৪০০ মেইল জমা পড়েছে। এতো বৃহৎ একটা আন্দোলন হচ্ছে, তাই তার মনে প্রশ্ন জেগেছে অপরাধীরা ভয় পাচ্ছে না? তিনি বলেন তিনি কোন দেশে বাস করছেন? পাশাপাশি ১৪ই আগস্ট রাত দখল কর্মসূচীর প্রশংসা করে বলেন স্বাধীনতার পর ভারত এতো সুন্দর একটা আন্দোলন দেখলো।
তিনি মনে করেন রাজনৈতিক সুবিধাবাদীরা এই আন্দোলনের গতিপথ পরিবর্তন করার চেষ্টা করছে। তিনি চান ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন রাত দশটার পর নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারে। তাহলেই এই আন্দোলন সার্থক হবে। পাশাপাশি রাজনৈতিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন ধর্ষকদের জন্য কঠোর শাস্তি আনার।
দেব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই। যদি রাজনৈতিক হয় তাহলে ১১ বছরে প্রথমবার রাজনৈতিকভাবেই বলছি যে ভারত সরকার রাতারাতি নোটবন্দী নিয়ে আসতে পারে, যে ভারত সরকার ৩৭০ আর্টিকেল দমন করতে পারে তাদের এমন একটা বিল পাশ করা উচিত সংসদে, যেখানে কোনো ধর্ষণের অপরাধ যদি প্রমাণিত হয়ে যায় তাহলে তাকে এক মাসের মধ্যে ক্যাপিট্যাল পানিশমেন্ট দিতে হবে। তাহলেই দেশটা শুধরোবে।’
আরও পড়ুন,
*‘পাগলি টা বোঝেনি …,এখানে মানুষ মানুষকে ছিঁ… !!’ তিলোত্তমার কথা ভেবে ঘুম হচ্ছে না শ্রুতির

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.