এবার নারী নিগ্রহের অভিযোগ উঠল টলিউডের পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে ডিরেক্টরস্ গিল্ড। এবার পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক অভিনেত্রী। এই অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানায়। এক অভিনেত্রী এই অভিযোগ দায়ের করার পর প্রথম এফআইআর করা হয়েছে।
বেশ কিছুদিন আগে পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে মহিলা কমিশনের দারস্থ হয়েছিলেন ওই অভিনেত্রী। তিনি অভিযোগ করেন, ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে পরিচালক তাকে কোলে বসান এবং তারপর তাকে চুমু খান। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিচালকে বিরুদ্ধে মহিলা কমিশনের দারস্থ হন ওই অভিনেত্রী। তবে পরিচালক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
তার দাবি, সেইদিনের ঘটনায় একাধিক সাক্ষী রয়েছেন। তিনি ওই অভিনেত্রীর সঙ্গে সেরকম কিছু করেননি। ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃত স্পর্শ হয়ে গিয়েছে। তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত বলে জানিয়েছেন। এই ঘটনার পর পরিচালককে মহিলা কমিশন একটি চিঠি দিয়ে ক্ষমা চাইতে বলে বলে অভিযোগ করেছেন পরিচালক।
এর পাশাপাশি মহিলা কমিশনের তরফে ‘অনিচ্ছাকৃত’ শব্দটি মুছে দিতে বলা হয়। এর পাশাপাশি পরিচালক আরও অভিযোগ করেন, ডিরেক্টরস্ গিল্ড তাকে কিছু না জানিয়ে ও নিজ পক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই নির্দেশ চাপিয়ে দিয়েছে। তবে অরিন্দম শীলের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
টলি পাড়ার আরেক অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের কথায়, একবার তাকে ডেকে পাঠায় অরিন্দম শীল। তাকে চিত্রনাট্য পড়ে শোনানোর জন্য ডেকে পাঠানো হয়। পরিচালকের অফিসে গেলে তাকে যৌন হেনস্তা করা হয়।
আরও পড়ুন,
*Aadhar card update: ১০ বছর পেরিয়ে গেছে আধার কার্ডের মেয়াদ, জেনে নিন বিনা খরচে আপডেট করবেন কিভাবে?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.