Vastu: ব্যবসায় লোকসান হচ্ছে? বাস্তু মেনে ক্যাশবাক্সে রাখুন এই জিনিসগুলি, মিলতে পারে অর্থলাভের শুভ সংকেত

নিজের ব্যবসায় সাফল্য ও আর্থিক উন্নতির স্বপ্ন দেখেন সকলেই। কিন্তু কঠোর পরিশ্রমের পরেও অনেক সময় আশানুরূপ লাভের মুখ দেখা যায় না। বাস্তুশাস্ত্রের মতে, ব্যবসার ক্যাশবাক্সকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। তাই ক্যাশবাক্সে কিছু শুভ বস্তু রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং ব্যবসায় সমৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।

ক্যাশবাক্সে কোন কোন জিনিস রাখা শুভ?

কুবের যন্ত্র
একটি ছোট রুপো বা তামার পাতের কুবের যন্ত্র কিংবা ধনলক্ষ্মী যন্ত্র লাল কাপড়ে মুড়ে ক্যাশবাক্সের এক কোণে রাখতে পারেন। বাস্তুমতে, এটি ধন-সম্পদ বৃদ্ধির প্রতীক।

লক্ষ্মী বা গণেশের মুদ্রা
সোনা বা রুপোর লক্ষ্মী-গণেশ খোদাই করা একটি মুদ্রা ক্যাশবাক্সে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

গোমতী চক্র ও লাল কড়ি
১১টি গোমতী চক্র ও ১১টি লাল কড়ি হলুদ বা সিঁদুর মাখিয়ে লাল কাপড়ে বেঁধে ক্যাশবাক্সে রাখলে ধন আকর্ষিত হয় এবং নজরদোষ দূর হয় বলে বিশ্বাস।

পদ্মবীজ
পদ্মফুল মা লক্ষ্মীর প্রিয় বলে মনে করা হয়। তাই কয়েকটি পদ্মবীজ লাল কাপড়ে মুড়ে ক্যাশবাক্সে রাখলে আর্থিক স্থিতিশীলতা আসে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে।

চাল ও হলুদ
২১টি অখণ্ড চালের দানা হলুদ মাখিয়ে একটি ছোট লাল থলিতে ভরে ক্যাশবাক্সে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় বলে বিশ্বাস।

দারচিনি বা মেথির দানা
সামান্য দারচিনির টুকরো অথবা সবুজ কাপড়ে বাঁধা মেথির দানা ক্যাশবাক্সে রাখলে ইতিবাচক শক্তি ও অর্থের প্রবাহ বৃদ্ধি পায় বলে বাস্তুশাস্ত্রে বলা হয়।

ছোট আয়না
ক্যাশবাক্সের ভিতরে এমনভাবে একটি ছোট আয়না লাগান, যাতে বাক্স খুললেই টাকার প্রতিফলন দেখা যায়। এটি সম্পদ বৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত।

লাল বা সবুজ রেশমের কাপড়
ক্যাশবাক্সের তলায় পরিষ্কার লাল বা সবুজ রেশমের কাপড় বিছিয়ে তার উপর টাকা রাখাকে শুভ বলে মনে করা হয়।

ব্যবসায় সমৃদ্ধির জন্য আরও কিছু বাস্তু টিপস
*ক্যাশবাক্স এমনভাবে রাখুন, যাতে খুললে তার মুখ উত্তর দিকে থাকে। উত্তর দিককে কুবেরের দিক হিসেবে ধরা হয়।
*ক্যাশবাক্স কখনও সম্পূর্ণ খালি রাখবেন না। অন্তত একটি নোট বা কয়েকটি মুদ্রা সবসময় ভিতরে রাখুন।
*পুরনো বিল, ধার-দেনার কাগজ, অচল চাবি বা অপ্রয়োজনীয় কাগজপত্র ক্যাশবাক্সে জমিয়ে রাখবেন না।
*প্রতিদিন সন্ধ্যায় ধূপ দেখানোর সময় ক্যাশবাক্সেও ধূপের ধোঁয়া দিতে পারেন।
*নোংরা হাতে কখনও ক্যাশবাক্স স্পর্শ করবেন না এবং নিয়মিত তা পরিষ্কার রাখুন।

Vastu: গুরুপূর্ণিমায় ঘিয়ের প্রদীপ জ্বালানোর শুভ স্থান, কোথায় রাখলে মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদ?

বিঃদ্রঃ উপরোক্ত তথ্যগুলি বাস্তুশাস্ত্র ও প্রচলিত ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এগুলির বৈজ্ঞানিক প্রমাণ প্রতিষ্ঠিত নয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক