বাড়ির ছাদ অনেকের কাছেই শুধু খোলা জায়গা নয়, বরং শখের বাগান, অবসর কাটানোর জায়গা কিংবা অপ্রয়োজনীয় জিনিস রাখার স্থান। কিন্তু অজান্তেই এমন কিছু জিনিস আমরা ছাদে জমিয়ে রাখি, যা বাস্তুশাস্ত্র অনুযায়ী অশুভ প্রভাব ফেলতে পারে। ফলে সংসারে অশান্তি, আর্থিক সমস্যা বা মানসিক চাপ বাড়তে পারে।
প্রথমেই বলা হয় ভাঙা বা অকেজো আসবাবপত্র নিয়ে। অনেকেই পুরনো চেয়ার, টেবিল বা ভাঙা জিনিস ছাদে ফেলে রাখেন। বাস্তুমতে এগুলো নেতিবাচক শক্তি টেনে আনে, যা পরিবারের সদস্যদের উপর প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে এমন জিনিস জমে থাকলে তা মানসিক অস্থিরতা ও উন্নতির পথে বাধা তৈরি করতে পারে।
একইভাবে মরচে ধরা লোহার জিনিসও ছাদে রাখা অনুচিত বলে মনে করা হয়। এগুলোকে অশুভ শক্তির বাহক হিসেবে দেখা হয়, যা সংসারে অশান্তি বাড়াতে পারে।
ছাদে ঝাঁটা বা পরিষ্কারের সামগ্রী রাখার বিষয়টিও অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই অভ্যাস ধনসম্পদের দেবীকে অসম্মান করার শামিল। এর ফলে অর্থনৈতিক সমস্যা বা কর্মজীবনে বাধা দেখা দিতে পারে।
এছাড়া অনেক বাড়িতে দেখা যায় পুরনো বা নষ্ট হয়ে যাওয়া জলের ট্যাঙ্ক ছাদেই পড়ে থাকে। এই ধরনের অচল বস্তু দীর্ঘদিন ফেলে রাখলে তা নাকি নেতিবাচক শক্তির কেন্দ্র হয়ে ওঠে। এর প্রভাবে উদ্বেগ, অস্থিরতা বা ঘুমের সমস্যাও বাড়তে পারে।
গাছপালা ছাদকে সুন্দর করে তুললেও সব গাছ সমানভাবে শুভ নয়। বিশেষ করে কাঁটাযুক্ত গাছ, যেমন ক্যাকটাস, সম্পর্কের মধ্যে দূরত্ব বা তিক্ততা তৈরি করতে পারে বলে মনে করা হয়। তবে গোলাপ গাছ এই নিয়মের ব্যতিক্রম হিসেবে ধরা হয়।
সবশেষে, ছেঁড়া কাপড় বা পুরনো জুতো ছাদে ফেলে রাখা নিয়েও সতর্ক করা হয়। এই ধরনের জঞ্জাল নেতিবাচক শক্তি বাড়ায় এবং জীবনে নানা প্রতিবন্ধকতা ডেকে আনতে পারে।
সব মিলিয়ে, ছাদ পরিষ্কার ও গোছানো রাখা শুধু সৌন্দর্যের জন্যই নয়, মানসিক শান্তি ও পারিবারিক সুস্থতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.