বিয়ের পরও মা-বাবার মাঝে ঘুম বিজয়ের! ছবি তুলে খুনসুটি রশ্মিকার, ‘আক্ষেপ’ নিয়ে সরগরম নেটপাড়া

দাম্পত্যের বয়স সবে ছ’মাস। এর মধ্যেই তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার ব্যক্তিগত মুহূর্ত নিয়ে ফের চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। কারণ, স্ত্রীকে পাশে না রেখে মা-বাবার মাঝে দিব্যি ঘুমিয়ে রয়েছেন বিজয়—আর সেই মজার মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রশ্মিকা নিজেই।

গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্যজীবনের নানা মুহূর্ত নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। এবার রশ্মিকার তোলা বিজয়ের একটি ছবি সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, মা-বাবার মাঝে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন বিজয়। চোখেমুখে শিশুসুলভ সারল্য। মজার বিষয়, ছবিটি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিজয়। জানা গিয়েছে, বৃষ্টির কারণে তাঁর শুটিং বাতিল হয়ে যাওয়ায় ছোটবেলার মতো নিজের প্রিয় জায়গায় দুপুরে ঘুমিয়ে নেওয়ার সুযোগ পান অভিনেতা। সেই ঘুমেই নাকি তাঁর ক্লান্তি পুরোপুরি দূর হয়ে যায়।

তবে স্বামীর সেই পোস্টে শুধু ভালোবাসা প্রকাশ করেই থামেননি রশ্মিকা। বরং মজার ছলে নিজের ‘আক্ষেপ’-এর কথাও জানিয়েছেন অভিনেত্রী। রশ্মিকার বক্তব্য, বিজয় কি তাঁকে শুধু ছবি তোলার জন্যই কৃতিত্ব দিয়েছেন? কারণ, বাড়ি ফিরে তাঁর সেই ‘আকুতিভরা চাহনি’ দেখার সুযোগ নাকি বিজয় নেননি!

এরপর আরও মজা করে রশ্মিকা জানতে চান, গত কয়েক বছরে তাঁর তোলা বিজয়ের বাকি ছবিগুলির জন্যও কি তাঁকে কৃতিত্ব দেওয়া হবে? নিজের ছবি তোলার দক্ষতা প্রিয় মানুষদের দেখানো উচিত বলেও রসিকতা করেন অভিনেত্রী।

বিজয়-রশ্মিকার এই খুনসুটি ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। তারকা দম্পতির মজার কথোপকথন দেখে নেটিজেনদের একাংশ যেমন হাসছেন, তেমনই তাঁদের দাম্পত্যের এমন স্বচ্ছন্দ মুহূর্তও বেশ উপভোগ করছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক