ফের তৃষার সঙ্গে বিদেশ সফরে বিজয়! ভাইরাল ছবিতে আরও জোরালো সম্পর্কের গুঞ্জন

থলপতি বিজয় ও তৃষা কৃষ্ণানকে ঘিরে ফের চর্চায় দক্ষিণী সিনেদুনিয়া। দীর্ঘদিন ধরেই এই তারকা জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা শোনা যায়। যদিও বিজয় বা তৃষা—কেউই প্রকাশ্যে তাঁদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। এর মধ্যেই ফের একসঙ্গে দেখা গেল দু’জনকে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন।

সম্প্রতি ইংল্যান্ডের সিলভারস্টোন রেসিং সার্কিটে একসঙ্গে দেখা যায় বিজয় ও তৃষাকে। সেখানে একটি মেগা রেসিং ইভেন্টে উপস্থিত ছিলেন বিজয়। তাঁর পাশেই গ্যালারিতে দেখা যায় তৃষাকে। নীল জিনস, টি-শার্ট ও মেরুন জ্যাকেটে অভিনেত্রীকে বেশ স্বচ্ছন্দ মেজাজে দেখা যায়। মুহূর্তের মধ্যেই তাঁদের একসঙ্গে থাকার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে ৪৪টি গাড়ির মেগা রেসের সূচনা করেন বিজয়। রেসিং সার্কিটে তাঁকে রেসার অজিত কুমারের সঙ্গেও দেখা যায়। এমনকী অজিতকে জড়িয়ে ধরতেও দেখা যায় বিজয়কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রাধিকা শরৎকুমারও।

20260914 111438
ইংল্যান্ডে একসঙ্গে বিজয় ও তৃষা

তবে রেসিং ইভেন্টের পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে বিজয়-তৃষার উপস্থিতিই। কারণ, এর আগেও নরওয়েতে একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। বারবার তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার কারণেই ফের তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণী ছবিতে বিজয় ও তৃষার জুটি বরাবরই দর্শকদের অন্যতম পছন্দের। ‘ঘিলি’, ‘থিরুপতি’, ‘আথি’, ‘কুরুভি’, ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়নও দর্শকদের নজর কেড়েছে। এই জনপ্রিয় জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অবশ্য বহুদিন ধরেই নানা জল্পনা রয়েছে। কোথাও কোথাও দাবি করা হয়েছে, বেশ কয়েক বছর ধরেই নাকি তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে। এমনকী ২০২১ সাল থেকে তাঁদের সম্পর্ক চলছে বলেও বিভিন্ন মহলে দাবি শোনা যায়। তবে এই দাবির কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা বিজয় বা তৃষার তরফে মেলেনি।

‘মেয়েরা আজও ওঁকে বিয়ে করতে পাগল’, আমির খানকে নিয়ে বিস্ফোরক সোনালী কুলকার্নি
‘মেয়েরা আজও ওঁকে বিয়ে করতে পাগল’, আমির খানকে নিয়ে বিস্ফোরক সোনালী কুলকার্নি

ফলে বিদেশের মাটিতে ফের তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় পুরনো জল্পনাই যেন আরও উসকে উঠেছে। সত্যিই কি তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, নাকি শুধুই দীর্ঘদিনের বন্ধুত্ব—তা এখনও স্পষ্ট নয়। ভবিষ্যতে এই তারকা জুটি নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেন কি না, এখন সেদিকেই নজর ভক্তদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক