বিদ্যুৎ গেলে ফ্রিজের খাবার নষ্ট হয়েছে? ১ টাকার কয়েনেই মিলবে উত্তর

গরমের দিনে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকলে সবচেয়ে বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় ফ্রিজে রাখা মাছ, মাংস, সবজি ও অন্যান্য খাবারের নিরাপত্তা। বিশেষ করে কয়েক দিনের জন্য বাড়ির বাইরে থাকলে বোঝার উপায় থাকে না, আপনার অনুপস্থিতিতে কতবার বিদ্যুৎ গিয়েছে বা ফ্রিজ কতক্ষণ বন্ধ ছিল। এই পরিস্থিতিতে একটি সাধারণ ১ টাকার কয়েন ব্যবহার করে ফ্রিজারের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যেতে পারে।

ফ্রিজারের কাজ হল নির্দিষ্ট নিম্ন তাপমাত্রায় খাবার সংরক্ষণ করা। কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে ভিতরের বরফ গলতে শুরু করে এবং জমাট বাঁধা খাবার আংশিক বা সম্পূর্ণ গলে যেতে পারে। পরে বিদ্যুৎ ফিরে এলে সেগুলি আবার জমে যায়। এই বারবার গলা ও জমার প্রক্রিয়ায় খাবারের গুণমান নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিকর জীবাণু বৃদ্ধির ঝুঁকিও বেড়ে যেতে পারে।

এই পরিস্থিতি বোঝার জন্য অনেকেই একটি সহজ পরীক্ষার আশ্রয় নেন, যা ‘কয়েন ট্রিক’ নামে পরিচিত। প্রথমে একটি গ্লাস বা কাপ জল দিয়ে তা ডিপ ফ্রিজারে রেখে সম্পূর্ণ বরফ বানিয়ে নিতে হবে। এরপর সেই জমাট বরফের ওপর একটি ১ টাকার কয়েন রেখে আবার ফ্রিজারের ভিতরে রেখে দিন।

বিদ্যুৎ গেলে ফ্রিজের খাবার নষ্ট হয়েছে? ১ টাকার কয়েনেই মিলবে উত্তর
বিদ্যুৎ গেলে ফ্রিজের খাবার নষ্ট হয়েছে? ১ টাকার কয়েনেই মিলবে উত্তর

বাড়ি ফিরে যদি দেখেন কয়েনটি এখনও বরফের একেবারে ওপরে রয়েছে, তাহলে ধরে নেওয়া যায় ফ্রিজারের বরফ পুরোপুরি গলেনি। অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও তা খুব অল্প সময়ের জন্য ছিল এবং ফ্রিজারের তাপমাত্রা তুলনামূলকভাবে নিরাপদ ছিল।

অন্যদিকে, যদি কয়েনটি বরফের মাঝামাঝি বা একেবারে নিচের দিকে চলে যায়, তবে সেটি ইঙ্গিত দেয় যে বরফ একসময় পুরোপুরি গলে গিয়েছিল। পরে বিদ্যুৎ ফিরে এসে জল আবার জমে যাওয়ার সময় কয়েনটি নিচে আটকে গেছে। এমন পরিস্থিতিতে ফ্রিজে রাখা খাবারের নিরাপত্তা নতুন করে যাচাই করা প্রয়োজন।

তবে এই কৌশল শুধুই একটি ধারণা দেয়, এটি খাবার নিরাপদ কি না তার নিশ্চিত প্রমাণ নয়। খাবারে অস্বাভাবিক গন্ধ, রং বা গঠনের পরিবর্তন দেখা গেলে তা খাওয়া উচিত নয়।

দীর্ঘ সময়ের জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে ফ্রিজে অতিরিক্ত মাছ, মাংস বা সবজি মজুত না রাখাই ভালো। আর যে এলাকায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট হয়, সেখানে প্রয়োজন অনুযায়ী ইনভার্টার, ব্যাকআপ পাওয়ার বা জেনারেটরের ব্যবস্থা করলে খাবার সংরক্ষণ আরও নিরাপদ রাখা সম্ভব।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক