Subhasree: এবার কালো শাড়িতে উষ্ণতা বাড়িয়ে তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। এই ‘অভিমানী’ নায়িকার নতুন সাজ দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। এমনই লাবণ্য ছড়িয়েছেন শাড়িটি পরে। আমরা প্রত্যেকে জানি কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে মেইন্টেন করে রেখেছেন তিনি।
যদিও দুই সন্তান জন্ম দেওয়ার পর বেশ কিছুটা শারীরিক পরিবর্তন এসেছিল, তবে ঠিক যেন মন্ত্র বলে আবার আগের চেহারা ফিরে পেয়েছেন। বলা ভালো আগের থেকে বেশি ভালো চেহারা ফিরে পেয়েছেন। এখন তাকে দেখলে বোঝার উপায় নেই তিনি দুই সন্তানের জননী।
তবে সংসারের পাশাপাশি কী করে কাজের ক্ষেত্রেও দক্ষতার সাথে এগিয়ে যেতে হয় সে বিষয়ে তিনি রীতিমতো দৃষ্টান্ত তৈরি করেছেন। কারণ, দুই সন্তানকে সঙ্গে নিয়েই একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন তিনি। কখনো কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে তার টানাপোড়েন তৈরি হয়নি।
এসবের মাঝে নিজের জন্য সময় বের করতেও ভোলেন না শুভশ্রী। এই যেমন বেশ কয়েকটি ফটোশ্যুটের ছবি তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যেখানে দেখা যাচ্ছে একটি কালো শিফন শাড়ি পরে রয়েছেন তিনি। সাথে একই রঙের স্লিভলেস ব্লাউজ। মানানসই গয়নায় নিজেকে মেলে ধরেছিলেন সকলের সামনে।
পোস্ট করতেই সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছেন। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা এই অভিনেত্রীর লাবণ্য ক্রমাগত বেড়েই চলেছে। সময় যত যাচ্ছে তিনি যেন বয়সের বিপরীত দিকে হাঁটছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.