তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা Vijay অভিনীত বহুল আলোচিত ছবি Jana Nayagan ফের নতুন করে শিরোনামে উঠে এসেছে। ছবিটির অবৈধ ফুটেজ ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম বিভাগ। এবার এই মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে রয়েছেন ছবিটির সহকারী সম্পাদক প্রশান্ত। এছাড়া সেলভাম এবং বালাকৃষ্ণান নামের আরও দুই ব্যক্তিকেও এই মামলার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ছবির কিছু গুরুত্বপূর্ণ অংশ বেআইনিভাবে বাইরে ছড়িয়ে পড়ার পিছনে এদের প্রত্যক্ষ ভূমিকা থাকতে পারে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল হঠাৎ করেই সামাজিক মাধ্যমে Jana Nayagan-এর কিছু দৃশ্য ভাইরাল হয়ে যায়। এরপরই প্রযোজনা সংস্থার অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম বিভাগ মামলা দায়ের করে। ইতিমধ্যেই এই ঘটনায় মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন H. Vinoth। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই সিনেমাটি প্রথমে ২০২৬ সালের পোঙ্গল উপলক্ষে মুক্তির পরিকল্পনা ছিল। তবে ছবির বিষয়বস্তু নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে— এমন আশঙ্কায় মুক্তি স্থগিত করা হয় বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। পরবর্তীতে সেন্সর বোর্ডের পর্যালোচনা এবং কমিটির এক সদস্যের অসুস্থতার কারণে একটি গুরুত্বপূর্ণ স্ক্রিনিং বাতিল হয়ে যাওয়ায় ছবির মুক্তি আরও পিছিয়ে যায়।
এই ছবিকেই অভিনেতা-রাজনীতিক Vijay-এর অভিনয় জীবনের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি ধীরে ধীরে বিনোদন জগত থেকে সরে দাঁড়ান। মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিনয় থেকেও নিজেকে দূরে রেখেছেন তিনি।
ছবিতে বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন Bobby Deol, Pooja Hegde, Prakash Raj এবং Gautham Vasudev Menon।
অন্যদিকে, ছবির মুক্তি নিয়ে সম্প্রতি প্রযোজক K. Venkat Narayana জানান, তাঁরা এখন সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন। সার্টিফিকেট হাতে পেলেই ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় রয়েছেন Vijay। অভিনেত্রী Trisha Krishnan-এর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনও দক্ষিণী বিনোদন জগতে নতুন করে জল্পনা বাড়িয়েছে। সম্প্রতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.