৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, আবেগঘন প্রতিক্রিয়া অঞ্জন দত্তের

শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ঘোষণা করা হয়েছে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম। ‘পিআইবি ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই অনুষ্ঠানে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) স্বীকৃত ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে সেরাদের সম্মান জানানো হয়। এবারের পুরস্কার তালিকায় বিশেষভাবে উজ্জ্বল হয়ে উঠেছে বাংলা চলচ্চিত্র জগৎ।

সেরা বাংলা ছবির সম্মান পেল ‘চালচিত্র এখন’

‘চালচিত্র এখন’
‘চালচিত্র এখন’

অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’ নির্বাচিত হয়েছে সেরা বাংলা ছবি হিসেবে। পুরস্কার ঘোষণার পর আবেগপ্রবণ হয়ে পরিচালক বলেন, “মৃণালদা বেঁচে থাকলে খুব খুশি হতেন। মৃণালদাকে যেভাবে দেখেছি, ঠিক সেভাবেই পর্দায় তুলে ধরতে চেয়েছিলাম। আশা করছি, সেটা করতে পেরেছি। এই পুরস্কার আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। আজ মনে হচ্ছে, এত দিনের পরিশ্রম সত্যিই সার্থক।”
অঞ্জন দত্তের এই মন্তব্যে স্পষ্ট, ছবিটি তাঁর কাছে শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, বরং এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য।

‘অঙ্ক কি কঠিন’-এর তিন শিশুশিল্পীর সাফল্য

অঙ্ক কি কঠিন
‘অঙ্ক কি কঠিন’

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা শিশুশিল্পীর সম্মান পেয়েছেন ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’ ছবিতে তাঁদের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কার ঘোষণার সময় সৌরভ পালোধী অ্যাকাডেমিতে ছিলেন। একের পর এক ফোন আসতে শুরু করলে তিনি এই সুখবর জানতে পারেন। উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক বলেন, “আমি তখন অ্যাকাডেমিতে ছিলাম। হঠাৎ অনেক ফোন আসতে শুরু করে। এরপর খবরটা দেখি। ‘অঙ্ক কি কঠিন’-এর তিন খুদে পুরস্কৃত হয়েছে। এটা ওদের কাছে বড় প্রাপ্তি। এখন হয়তো ওরা এর গুরুত্ব পুরোপুরি বুঝবে না, কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই বুঝতে পারবে।”

‘চালচিত্র এখন’
‘চালচিত্র এখন’

বাংলার গৌরবময় অধ্যায় আরও উজ্জ্বল
বাংলা চলচ্চিত্র জগতের জন্য ২০২৫ সালটি যে বিশেষ তা আগেই ইঙ্গিত মিলেছিল। গত ২৫ মে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’-তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্ম সম্মান গ্রহণ করেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Ranbir Kapoor: চোখে সংক্রমণ, তবু ‘রামায়ণ’-এর ট্রেলার ইভেন্টে রণবীর কাপুর! মঞ্চে উঠেই কেন চাইলেন ক্ষমা?

এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলা সিনেমার এই সাফল্য এবং শিশুশিল্পীদের স্বীকৃতি নিঃসন্দেহে টলিউডের গৌরব আরও বৃদ্ধি করল। বাংলা চলচ্চিত্রের এই অর্জন আগামী দিনে নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।

‘আর্টিকেল ৩৭০’-এর জন্য জাতীয় পুরস্কার পেলেন ইয়ামি গৌতম, আবেগঘন বার্তায় বললেন— ‘স্বপ্ন সত্যি হয়, যদি হাল না ছাড়ো’

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক