বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে তাদের জনপ্রিয়তা ছিল। কিন্তু সেই সম্পর্কে তাল কেটেছে। আর একসঙ্গে নেই মালাইকা অরোরা ও অর্জুন কাপুর৷ শোনা যাচ্ছে তাদের সম্পর্কে বিচ্ছেদের হাতছানি। তবে এই বিষয়ে মালাইকা বা অর্জুনকে কিছু বলতে শোনা যায়নি। দীর্ঘ পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন তারা। সম্পর্ক কেনো ভাঙল এসব কিছুই জানা যায়নি৷
তবে শোনা গিয়েছিল তারা সম্পর্কে না থাকলেও একে অপরের বন্ধু হিসেবে থাকবেন। এদিন অর্জুন কাপুরের জন্মদিনেই সেটি প্রমাণ হয়ে গেলো। প্রতি বছর অর্জুন কাপুরের জন্মদিনে যাকে সবার আগে হাজির থাকতে দেখা যায় এদিন তাকেই পার্টির মাঝে দেখা যায়নি৷
মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই ছিল অর্জুন কাপুরের জন্মদিনের আসর। পরিবারের সদস্য ছাড়াও বলিউডের অনেকেই হাজির ছিলেন। এই পার্টিতে মালাইকার অনুপস্থিতি এবার অর্জুন ও মালাইকার সম্পর্কের শিলমোহর দিলো। নেট দুনিয়ার অনেকেই প্রশ্ন তুলেছেন, সত্যিই কি তাদের মধ্যে বন্ধুত্ব বজায় রয়েছে?
মালাইকা ও অর্জুনের এক ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গিয়েছে, তাদের মধ্যে আর ভালোবাসার সম্পর্ক নেই। তবে তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। তারা সম্পর্কে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটিকে অগ্রাধিকার দিয়েছেন।
এদিন অর্জুনের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন নাতাশা দালাল, বরুন ধাওয়ান, জাহ্নবী কাপুর, মোহিত মারওয়া, আদিত্য রায় কপুর সহ আরও অনেকে। তবে উপস্থিত থাকতে দেখা যায়নি অর্জুনের এতদিনের কাছের সঙ্গীকে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.