৬ মাস হল মা’কে হারিয়েছেন তিনি, তবে মায়ের স্মৃতিরা আজও হাতছানি দিয়ে ডেকে বেড়ায় নীলাঞ্জনাকে। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলে যে বিষয়টি স্পষ্ট বোঝা যায়। মানুষের ছেড়ে যাওয়া চিরন্তন সত্য, তবে কাছের মানুষেরা সেই বিষয়টি কখনোই মেনে নিতে পারেন না।
তেমনটাই হয়েছে নীলাঞ্জনার ক্ষেত্রেও। গত ১৭ই ফেব্রুয়ারী মা’কে চিরদিনের মতোন হারিয়ে ফেলেছেন তিনি। আর কখনোই তাকে ছুঁয়ে দেখতে পারবেন না। এই কঠিন সত্য কোনো সন্তানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সম্প্রতি মায়ের একগুচ্ছ ছবি দিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
যেখানে লিখেছেন, ‘আজ ছয় মাস। তুমি যেখানেই থাকো না কেন তোমার আলো দিয়ে পুরো ব্রহ্মাণ্ডকে আলোকিত করে তোলো। প্রত্যেক জন্মে তুমি আমাদের এবং আমরা তোমার। খুব শীঘ্রই আমরা সম্পূর্ণ হবো। আমরা তোমায় ভালোবাসি।’ তবে এই প্রথম নয় এর আগেও মায়ের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন।
নীলাঞ্জনার জীবনে একের পর এক ঝড় উঠেই চলেছে। ছয় মাস আগে মা’কে হারিয়ে ভীষণ একা হয়ে পড়েছেন তিনি। তার ওপর স্বামী যীশু সেনগুপ্তের সাথে বিচ্ছেদের জল্পনা। জানা গিয়েছে এক ছাদের তলায় থাকছেন না তারা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বাদ দিয়েছেন ‘সেনগুপ্ত’ পদবী। তবে ধীরে ধীরে ফের কাজে ফিরছেন নীলাঞ্জনা।
অন্যদিকে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী হলেন তার মা অঞ্জনা ভৌমিক। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে অন্যতম হলো ‘চৌরঙ্গী’, ‘কখনো মেঘ’, ‘নায়িকা সংবাদ’, ‘থানা থেকে আসছি’ ইত্যাদি।
আরও পড়ুন,
*জাতীয় পতাকা নিয়ে এ কী কান্ড করে বসলেন শেহনাজ? সোশ্যাল মিডিয়ায় ছিঃ ছিঃ রব

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.