ভারতীয় ক্রিকেট জগতের দুই জনপ্রিয় খেলোয়াড় হলেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটে তাদের অবদান অনস্বীকার্য তা আর বলার অপেক্ষা রাখে না। নিজেদের কঠোর অধ্যাবসায় ও পরিশ্রমের ফলে আজ তারা নিজেদের জায়গা করে নিয়েছেন। ভারতীয় ক্রিকেটের জাতীয় দল থেকে যদিও অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে বিরাটকে সবরকম খেলায় এখনও ২২ গজে দেখতে পাওয়া যাচ্ছে।
বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি একে অপরের থেকে বয়সের পার্থক্য অনেকটাই থাকলেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে যা বারংবার প্রকাশ্যে এসেছে। এক সাংবাদিক বৈঠকে বিরাট জানান তার খারাপ সময়ে তাকে ফোন করে খোঁজ নিয়েছেন ধোনি। মানসিকভাবে তার পাশে থেকেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক।
এর পাশাপাশি ধোনিকেও কোহলি সম্পর্কে বিবৃতি দিতে দেখা গিয়েছে। অনেকেই তাদের দুই ভাইয়ের মআন বলে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ধোনি বলছেন, “আমরা ২০০৮-০৯ সাল থেকে একসঙ্গে খেলছি। আমাদের মধ্যে বয়সের পার্থক্য রয়েছে, তাই আমি জানি না এটাকে বড় ভাইয়ের সম্পর্ক বলবেন নাকি সহকর্মী বলবেন।”
তিনি আরও বলেন, “আপনি যে কোনও নামেই ডাকতেই পারেন। তবে শেষ পর্যন্ত আমরা সতীর্থ। আপনারা জানেন, তিনি ভারতের হয়ে অনেক দিন ধরে খেলেছেন। বিশ্ব ক্রিকেটের সেরাদের কথা উঠলে তিনি তাদের মধ্যে একজন থাকবেন।” ২০০৮ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে অভিষেক হয়।
এরপর ২০১৪ সালে এমএস ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তখন বিরাটকে অধিনায়কত্ব দেওয়া হয়। ২০১৭ সালে তিনটি ফর্ম্যাটে বিরাটকে অধিনায়ক করা হয়। তবে একটা সময় অধিনায়কত্ব থেকে সরে আসেন বিরাট। সেইসময় ধোনি তাকে পথ দেখিয়েছেন বলেও জানান বিরাট। ধোনিকে নিজের গুরু মনে করেন বিরাট তা তিনি একাধিকবার উল্লেখ করেছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.