প্রত্যেক মেয়ের মাথায় তার বাবার হাত আছে বলেই তারা সবকিছু করতে সক্ষম! সম্প্রতি বাবার জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ বার্তাই দিতে দেখা গেল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। আমরা সকলেই জানি প্রত্যেক মেয়ের তার বাবার প্রতি একটু বেশিই ভালোবাসা থাকে। তাইতো মায়ের থেকে বেশি বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায় তাদের।
ব্যতিক্রমী নন অভিনেত্রী শ্রদ্ধাও। তাইতো বাবার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ বার্তা দিতে দেখা গেল তাকে। সম্প্রতি শক্তি কাপুরের সাথে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ আমার পছন্দের পুরুষের জন্মদিন। শুভ জন্মদিন বাবা। সে হলো স্ত্রী, সে সব কিছু করতে সক্ষম। কারণ, তার বাবার হাত সবসময় তার মাথার উপর আছে। ভালোবাসি বাবা।’
যা দেখার পর তাতে সহমত পোষণ করেছেন নেটিজেনরাও। পাশাপাশি সেখানে শক্তি কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে সকলকে। উল্লেখ্য, ১৯৫২ সালের ৩রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর। চলতি বছর ৭২ বছর পুর্ণ করলেন তিনি।
তার জন্মদিনকে আরও বিশেষ করে তুলতে কোনো ত্রুটি রাখেননি তার কন্যা শ্রদ্ধা। তবে শুধু জন্মদিন নয় মাঝেমধ্যেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাবার সাথে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে বেশ চর্চায় রয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘স্ত্রী ২’। যেখানে তার অভিনয় বিপুল প্রশংসা লাভ করেছে দর্শকমহলে। এছাড়াও এই সিনেমার গানগুলি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিওর ট্রেন্ডিংয়ে রয়েছে।
আরও পড়ুন,
*শ্রদ্ধা জানানো হবে দেশের অজ্ঞাত নায়কদের, কঙ্গনার আগামী সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.