সম্প্রতি এবার অমিতাভ বচ্চনকে দেখা গেল তার দুই অনুরাগীর সাথে হাত মেলাতে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি মার্সিডিজ গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তার সামনেই সান্তা এবং বান্তা অপেক্ষা করছেন তার জন্য। এরপর গাড়ি থেকে নেমে আসেন অমিতাভ বচ্চন।
নেমে ওই দু’জনের সাথে হাত মেলাতে দেখা যায় তাদের। আর সান্তা এবং বান্তাকে দেখে এটাই স্পষ্ট হয়েছে তারা তাদের প্রিয় অভিনেতার সাথে দেখা করে ভীষণে খুশি। তবে আপনাদের জানিয়ে রাখা ভালো তিনি কিন্তু আসল অমিতাভ বচ্চন নন। কী অবাক হচ্ছেন তো? তবে এমনটাই সত্যি।
তিনি হলেন পাঞ্জাবের জনপ্রিয় কৌতুকশিল্পী শশীকান্ত পেডওয়াল । আপনারা যদি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটু ভালো করে দেখেন তাহলে বুঝবেন তাকে দেখতে হুবহু অমিতাভ বচ্চনের মতোই। এমনকি বিগ-বি’র সিনেমার বিভিন্ন সংলাপ বলতে দেখা যায় তার ভিডিওগুলিতে।
অন্যদিকে যে দু’জন ব্যক্তির সাথে তাকে দেখা গিয়েছে তারাও পাঞ্জাবের জনপ্রিয় কৌতুকশিল্পী। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘আমাদের প্রিয় সান্তা-বান্তা কত সুন্দর অমিতাভ বচ্চন সাহেবের নকলকে শ্রদ্ধা করছেন! এটি বচ্চন সাহেবের দুর্দান্ত আভা। আমরা সবাই আমাদের জীবনে একবার তার আভার সাক্ষী হতে চাই। তাই না?’
এই ভিডিওটি দেখার পর প্রথম দেখায় অনেকেই তাকে সত্যিকারের অমিতাভ বচ্চন বলে ভেবে নিয়েছিলেন। তবে কমেন্টবক্সে দেখা গিয়েছে অনেকেই বলেছেন তিনি আসলে অমিতাভ বচ্চন নন, তিনি হলেন পাঞ্জাবে জনপ্রিয় কৌতুক শিল্পী। তবে হঠাৎ করে দেখলে যে কেউ তাকে বিগ-বি বলেই ভেবে বসবেন।
আরও পড়ুন,
*অভিনেত্রী শ্রদ্ধার বাবা শক্তি কাপুরের জন্মদিন

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.