গত ৮ই সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মেয়েকে নিয়ে নতুন উত্তেজনায় ভাসছেন রণবীর ও দীপিকা। ইতিমধ্যে মেয়েকে নিয়ে দীপিকা ও রণবীর বাড়ি ফিরেছেন। মেয়েকে যেমন বাড়িতে নিয়ে ফিরেছেন তেমনই এর পাশাপাশি একটি বড় পদক্ষেপ নিয়েছেন তারকা দম্পতি। এদিকে শোনা যাচ্ছে আর কয়েক মাসের মধ্যে কাজে ফিরবেন দীপিকা। দীপিকা নাকি তার মেয়েকে দেখভাল করার জন্য কাউকে রাখতে চান না।
তবে সেইসময় কার কাছে থাকবে তাদের খুদে মেয়ে, এমন প্রশ্ন সকলের মনে দানা বেঁধেছে। আর সেই কথা ভেবে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা ও রণবীর। মেয়েকে যেমন বাড়িতে নিয়ে এসেছেন তার পাশাপাশি তারা কোটি কোটি টাকা খরচা করে একটি বিশাল সম্পত্তি কিনে ফেলেছেন। আর সেটি হলো ফ্ল্যাট। গত ১২ই সেপ্টেম্বর ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে। আরব সাগরের কাছে এই ফ্ল্যাট তারা কিনেছেন বিল্ডিং-এর ১৫ তলায়।
তবে এর পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে। জানা যাচ্ছে, দীপিকা ও রণবীরের কেনা এই ফ্ল্যাটের ঢিল ছোঁড়া দূরত্বে থাকেন রণবীরের মা অঞ্জু ভবানী। তাই তাদের কন্যা সন্তানের দেখভাল যে সকলেই মিলেমিশে ভালোভাবে করতে পারবেন তা নিশ্চিত। রণবীর ও দীপিকার কেনা এই নতুন ফ্ল্যাটের দাম জানা গিয়েছে, ১৭ কোটি ৮০ লক্ষ টাকা। এটি ১৮৪৫ বর্গফুটের ফ্ল্যাট। এই ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ৯৬,৪০০ টাকা।
তবে শুধু এই ফ্ল্যাট নয়, এছাড়া তারকা দম্পতির রয়েছে আরও একটি ফ্ল্যাট। শাহরুখ খানের মন্নতের পাশেই কিছুদিন আগে এক বিশাল বাড়ি কিনেছেন দীপিকা ও রণবীর। সেটির দাম ১০০ কোটি টাকা। সেটি ১১,২৬৬ বর্গফুটের। গৃহপ্রবেশের দিন একাধিক ছবি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এবার মেয়ে জন্ম হওয়ার পর ফের আরও একটি ফ্ল্যাট কিনলেন তারা।
নতুন ফ্ল্যাটটি কেনা প্রসঙ্গে তারকা দম্পতি জানান, মেয়ের জন্যই মায়ের বাড়ির কাছে তারা ফ্ল্যাট কিনেছেন। এছাড়া তাদের রয়েছে ২২ কোটি টাকার একটি হলিডে হোম। যেটি তারা আলিবাগের কাছে কিনেছেন। বলিউডের প্রথম সারির তারকা দম্পতির এমন সম্পত্তি সকলকে অবাক করে।
আরও পড়ুন,
*জিও গ্রাহকদের জন্য সুখবর, বিনামূল্যে এক বছরের রিচার্জ! সুযোগ পেতে পারেন আপনিও

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.