এবার শাহরুখের গলা নকল করে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলেন লক্ষ্ণৌয়ের এক বাসিন্দা! আমরা সকলেই জানি বলিউড তারকাদের মিমিক্রি করেন এমন অনেক শিল্পীরাই রয়েছেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান প্রত্যেকেরই মিমিক্রি করতে দেখা যায়। সেরকমই একটি শো’তে শাহরুখের এক ভক্ত হাজির হয়েছিলেন।
যিনি বলেন, ‘হ্যালো শাহরুখ স্যার আপনার বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তরা রয়েছে। আমার অনেকদিন স্বপ্ন ছিল আপনার সাথে দেখা করার। আমার নাম জয় বিজয় সচার, আমি লক্ষ্ণৌ থেকে এসেছি। আমি প্রায় ১৫ বছর ধরে আপনার মিমিক্রি করি। আমাদের এলাকায় আপনার আওয়াজ নকল করেই আমি জনপ্রিয়তা পেয়েছি।’
‘আমি আমার সব বন্ধুদের বলেছিলাম এমন একদিন আসবে যেদিন আমি আপনার সামনে দাঁড়িয়ে আপনার মিমিক্রি করে দেখাবো।’ এরপরই মঞ্চে উঠে শাহরুখের সিনেমার একটি সংলাপ বলতে দেখা যায় তাকে। ভিডিও না দেখে যদি কেউ শুধু কথা শোনেন তাহলে শাহরুখ খানের গলা আর জয়ের গলার মধ্যে পার্থক্য করা ভীষণই কঠিন হবে।
তার অসাধারণ মিমিক্রি করার ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন উপস্থিত তারকা থেকে শুরু করে অন্যান্য দর্শকেরাও। প্রত্যেকের মুখে একটা কথাই শোনা গিয়েছে নিখুঁতভাবে মিমিক্রি করেছেন জয়। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।
যা দেখার পর বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ বলেছেন এত সুন্দর মিমিক্রি তারা আগে কখনো দেখেননি। আবার কারোর কারোর মতে জয়ের নিজস্ব বলাও বেশ সুন্দর। নিন আপনিও দেখুন তার সেই অসাধারণ মিমিক্রির দৃশ্য।
আরও পড়ুন,
*বলিউডে শোকের ছায়া, প্রয়াত বলিউডের জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়ার বাবা

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.